সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হামাস জঙ্গিদের আক্রমণে রক্তাক্ত ইজরায়েল। পালটা ‘জবাব’ দিচ্ছে তেল আভিভও। ইতিমধ্যেই গাজা ভূখণ্ডে লাগাতার বিমান হামলা চালাতে শুরু করেছে ইজরায়েলের বাহিনী। বেগতিক দেখে হামাসের হুমকি, হামলা না থামালে পণবন্দি ইজরায়েলিদের হত্যা করা হবে। এমতাবস্থায় হামাস বাহিনীকে খোলাখুলি সমর্থন জানালেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই। কিন্তু এই হামলার পিছনে ইরানের (Iran) কোনও হাত নেই বলেই দাবি তাঁর।
মঙ্গলবার তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘‘প্যালেস্টাইনবাসীর (Palestine) জন্য আমি গর্বিত।’’ কিন্তু সেই সঙ্গে তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়েছেন তিনি। তবে প্যালেস্তিনীয়দের যে তাঁরা সমর্থন করবেন, তাও জানিয়েছেন খামেনেই। খামেনেই পরিষ্কার জানাচ্ছেন, ”আমরা প্যালেস্টাইনকে সমর্থন জানাচ্ছি। এই লড়াইকে সমর্থন জানাচ্ছি।” উল্লেখ্য, এই প্রথম এই যুদ্ধ নিয়ে প্রতিক্রিয়া দিলেন তিনি।
[আরও পড়ুন: কেন হামলার কথা জানতে পারল না ইজরায়েল, কেনই বা অন্ধকারে মোসাদ?]
প্রসঙ্গত, গত শনিবার ভোরে গাজা ভূখণ্ড থেকে ইজরায়েলের বুকে বেনজির হামলা শুরু করে প্যালেস্তিনীয় জঙ্গি সংগঠন হামাস। কেবল প্রায় ৫ হাজার রকেট নয়, গাজা থেকে মোটর গ্লাইডারে চড়ে আকাশপথে ইজরায়েলে ঢুকে পড়ে জেহাদিরা। জল ও স্থলপথেও ইজরায়েলের বেশ কয়েকটি এলাকায় ঢুকে পড়ে হামাস যোদ্ধারা। আপাতত হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ইজরায়েল। এখনও পর্যন্ত লড়াইয়ে নিহত অন্তত দেড় হাজার মানুষ।
[আরও পড়ুন: ‘প্রত্যেক হামলার পালটা দিতে পণবন্দি খুন করব’, ইজরায়েল সেনাকে হুঁশিয়ারি হামাসের]
সর্বশেষ খবর
-
‘হিরো, আপনিই বাঁচিয়েছেন’, ককপিটে সতীর্থের ছুরিতে রক্তাক্ত হয়েও কর্তব্যে অবিচল ভারতীয় পাইলট
-
বার্বিকিউ কাণ্ড থেকে শিক্ষা! দার্জিলিং-কালিম্পংয়ে রেজিস্ট্রেশন ছাড়া কত হোমস্টে? রিপোর্ট চাইলেন মন্ত্রী
-
রাজ্যে আম্বানিদের বিনিয়োগ! রিলায়েন্স কর্তাদের সঙ্গে নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর, বললেন, ‘ঢপবাজি বন্ধ, এবার শুধু কাজ’
-
নজিরের ছড়াছড়ির রাতে উজ্জ্বল গিল, রোহিত এখনও ‘হিট’, বোলারদের বধ্যভূমিতে সিরিজ জয় ভারতের
-
ধর্মীয় ভাবাবেগ ও পরিবেশ দু’টোই গুরুত্বপূর্ণ! বাজি পোড়ানোয় নিষেধাজ্ঞায় ‘না’ সুপ্রিম কোর্টের