Donald Trump

‘মুখ বন্ধ রাখুন’, যুদ্ধবিরতির মেয়াদ বাড়তেই ট্রাম্পকে খোঁচা ইরানের

বুধবার সংঘর্ষবিরতির মেয়াদবৃদ্ধি করে ট্রাম্প বলেন, “বর্তমানে ইরান সরকার দ্বিধাবিভক্ত। এটাই স্বাভাবিক। এই অবস্থায় তাদের নেতৃত্ব একটি ঐক্যবদ্ধ শান্তিপ্রস্তাব না দেওয়া পর্যন্ত, উভয়পক্ষে সদার্থক আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত ইরানের উপর হামলা স্থগিত রাখা হচ্ছে।” তবে হরমুজ প্রণালীতে এবং ইরানের উপকূলীয় বন্দরগুলোর মার্কিন অবরোধ বহাল থাকবে বলে জানিয়ে দিয়েছেন ট্রাম্প। 

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৩, ২০২৬, ১৩:৪৫

options
link
‘মুখ বন্ধ রাখুন’, যুদ্ধবিরতির মেয়াদ বাড়তেই ট্রাম্পকে খোঁচা ইরানের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত।

বুধবার ইরান-আমেরিকার যুদ্ধবিরতির (US Iran Ceasefire Extension) মেয়াদ বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তারপরই তাঁকে খোঁচা দিল ইরান। হায়দরাবাদের ইরানি দূতাবাস কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা নির্মিত একটি ভিডিও শেয়ার করেছে। সেখানে মার্কিন প্রেসিডেন্টকে ব্যঙ্গ করে তেহরান বলেছে, “আপনি মুখ বন্ধ রাখুন।”

Advertisement

৪৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, ইরানের সঙ্গে আলোচনার টেবিলে বসেছেন ট্রাম্প-সহ মার্কিন প্রতিনিধি দল। কিন্তু উলটো দিকে ইরানের কোনও প্রতিনিধি নেই। মার্কিন প্রতিনিধি দল তাদের জন্য অপেক্ষা করছে। অধৈর্য্য হয়ে পড়ছেন ট্রাম্প। এরপরই স্ক্রিনে ফুটে ওঠে ‘২ হাজার বছর পার’। কিন্তু তা-ও অপেক্ষারত ওয়াশিংটন। ট্রাম্পকে বলতে শোনা যাচ্ছে, “ইরান যদি আলোচনায় না আসে, তাহলে আমি বোমাবর্ষণ করব।” এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্টের হাতে একটি চিঠি আসে। চিঠিটি খুলতেই সেখানে লেখা, ‘ট্রাম্প, আপনি মুখ বন্ধ রাখুন।’ ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। কেন যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হল, সেই প্রশ্নও তুলেছে ইরান।

Advertisement

প্রসঙ্গত, বুধবার সংঘর্ষবিরতির মেয়াদবৃদ্ধি করে ট্রাম্প বলেন, “বর্তমানে ইরান সরকার দ্বিধাবিভক্ত। এটাই স্বাভাবিক। এই অবস্থায় তাদের নেতৃত্ব একটি ঐক্যবদ্ধ শান্তিপ্রস্তাব না দেওয়া পর্যন্ত, উভয়পক্ষে সদার্থক আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত ইরানের উপর হামলা স্থগিত রাখা হচ্ছে।” তবে হরমুজ প্রণালীতে এবং ইরানের উপকূলীয় বন্দরগুলোর মার্কিন অবরোধ বহাল থাকবে বলে জানিয়ে দিয়েছেন ট্রাম্প। 

উল্লেখ্য, দ্বিতীয় শান্তি বৈঠক নিয়ে ইতিমধ্যেই তোড়জোড় শুরু করে দিয়েছে আমেরিকা। সবকিছু ঠিকঠাক থাকলে ইসলামাবাদেই তা অনুষ্ঠিত হতে চলেছে। শোনা যাচ্ছে, বৈঠকে যোগ দিতে পারেন ট্রাম্পও। কিন্তু ইরানের বিদেশমন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, “দ্বিতীয় শান্তি বৈঠকে অংশগ্রহণের বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।” বিশেষজ্ঞদের মতে, ইসমাইলের এই মন্তব্য শান্তি বৈঠকে ইরানের যোগদান আরও অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.