প্রায় তিন মাস পেরিয়ে গিয়েছে। সংঘর্ষবিরতি হলেও ফের শুরু হয়েছে ইরান-আমেরিকা যুদ্ধ। কিন্তু যুদ্ধের ধাক্কায় বেসামাল তেহরান। টান পড়েছে অস্ত্র ভাণ্ডারে। শুক্রবার এমনটাই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এহেন দাবির পরই প্রশ্ন উঠছে, তাহলে কি এবার হার স্বীকার করতে চলেছে ইরান?
আরও পড়ুন:
শুক্রবার মার্কিন সংবাদমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “ইরানের সামরিক পরিকাঠামো ধ্বংস করে দিয়েছে আমেরিকা। তাদের যে অস্ত্র মজুত রয়েছে, তাতে খুব অল্প পরিমাণ ক্ষেপণাস্ত্রই অবশিষ্ট রয়েছে। শতাংশের হিসাবে ২১ থেকে ২২ শতাংশ। আমরা যখন অভিযান শুরু করেছিলাম, তখন এই সংখ্যাটা অনেক বেশি ছিল।” তিনি আরও বলেন, “ইরানের বেশিরভাগ অস্ত্র এবং ড্রোনই কারখানাই ধ্বংস করে দিয়েছে মার্কিন সেনা। তবে কিছু ড্রোন এখনও তাদের কাছে রয়েছে।”
এদিকে ইরান যুদ্ধে নিজভূমেই ‘কোণঠাসা’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে পাশ হয়েছে প্রস্তাব। তাৎপর্যপূর্ণভাবে ট্রাম্পের বিরুদ্ধে ভোট দিয়েছেন তাঁরই দলের নেতারা। যুদ্ধ বন্ধের প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ২১৫টি। আর বিপক্ষে ২০৮টি। বিশেষজ্ঞদের মতে, এর ফলে সামরিক অভিযান নিয়ে জোর ধাক্কা খেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ফলে যুদ্ধ যে তাঁর ‘গলার কাঁটা’ হয়ে গিয়েছে তাতে সন্দেহ নেই।
সর্বশেষ খবর
-
খাতায়কলমে এগিয়ে মোহনবাগান, হাবাসে ভরসা ইস্টবেঙ্গলের! ডুরান্ড ফাইনালে এগিয়ে কারা?
-
‘নির্দ্বিধায় বন্দে মাতরম বলি’, নিজের শিকড়-সাংস্কৃতিক উত্তরাধিকার নিয়ে সোচ্চার তসলিমা
-
পারিবারিক বিবাদ! স্ত্রী-মাকে কুপিয়ে রক্তাক্ত অস্ত্র নিয়ে হেঁটে থানায় যুবক, হাড়হিম কাণ্ড ধূপগুড়িতে
-
কেবল বর্ষা নয়, সারা বছরই জমে জল, রাস্তা পেরিয়ে স্কুলে পৌঁছতে পড়ুয়াদের ভেলাই ভরসা!
-
ডার্বিতে শারীরিক যুদ্ধের চেয়েও বেশি মানসিক লড়াই, মগজাস্ত্রের মহারণ নিয়ে কলম ধরলেন ব্যারেটো