Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Israel

আমেরিকার উপর নজরদারি ইজরায়েলের! গুপ্তচরদের নজর এড়াতে সতর্ক মার্কিন গোয়েন্দারা

সতর্কবার্তায় বলা হয়েছে, কোনও মার্কিন আধিকারিক ইজরায়েলে গেলে তাঁরা যেন বার্নার ফোন ব্যবহার করেন। যা একবার ব্যবহারযোগ্য। হোটেলের ভিতরে কোনওরকম আলোচনা না করেন। সতর্ক থাকেন ল্যাপটপ ব্যবহারের ক্ষেত্রেও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৬, ২০২৬, ২২:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৬, ২০২৬, ২২:১০

options
link
আমেরিকার উপর নজরদারি ইজরায়েলের! গুপ্তচরদের নজর এড়াতে সতর্ক মার্কিন গোয়েন্দারা zoom
ইজরায়েলি গুপ্তচরদের নজর এড়াতে সতর্ক মার্কিন গোয়েন্দারা।

এ যেন চোরের উপর বাটপারি। যে আমেরিকা গোটা বিশ্বের উপর নজরদারি চালার তার উপরই নজরদারি চালাচ্ছে ইজরায়েল! সম্প্রতি এই ইস্যুতেই মার্কিন আধিকারিকদের সতর্ক করেছে পেন্টাগন। এমনই চাঞ্চল্যকর রিপোর্ট সামনে এনেছে মার্কিন সংবাদমাধ্যমগুলি। ইরান যুদ্ধ নিয়ে ফোনে ট্রাম্প ও নেতানিয়াহুর বাদানুবাদের এই রিপোর্ট নিশ্চিতভাবেই তাৎপর্যপূর্ণ।

এনবিসি নিউজের এক রিপোর্টে বলা হয়েছে, দুজন বর্তমান ও একজন প্রাক্তন মার্কিন আধিকারিক জানিয়েছেন যে পেন্টাগনের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিআইএ একটি আভ্যন্তরীণ রিপোর্ট প্রকাশ করেছে। সেই সঙ্গে প্রকাশ করা হয়েছে ৭ পাতার এক মূল্যায়ন। যেখানে ইজরায়েলের গুপ্তচরদের সক্রিয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিষয়টিকে অত্যন্ত উদ্বেগজনক বা ক্রিটিক্যাল বলে উল্লেখ করা হয়েছে। যদিও সংবাদমাধ্যমের দাবি, সতর্কতা জারি হলেও দুই দেশের গোয়েন্দা তথ্য আদানপ্রদান আগের মতোই বহাল রয়েছে।

Advertisement

আমেরিকার দাবি উড়িয়ে দিয়েছে ইজরায়েল। ওয়াশিংটনের ইজরায়েলি দূতাবাসের মুখপাত্র জানিয়েছেন, ইজরায়েল কখনও আমেরিকার আধিকারিকদের উপর নজরদারি চালায়নি।

গুপ্তচরবৃত্তিতে বরাবরই অত্যন্ত দক্ষ ইজরায়েল। ওয়াশিংটনও এই বিষয়ে ভীষণরকমভাবেই অবগত। যার জেরে ইজরায়েল সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত সতর্কতা অবলম্বন করেন মার্কিন গোয়েন্দারা। নতুন সতর্কবার্তায় বলা হয়েছে, কোনও মার্কিন আধিকারিক ইজরায়েলে গেলে তাঁরা যেন বার্নার ফোন ব্যবহার করেন। যা একবার ব্যবহারযোগ্য। হোটেলের ভিতরে কোনওরকম আলোচনা না করেন। সতর্ক থাকেন ল্যাপটপ ব্যবহারের ক্ষেত্রেও। কিন্তু তারপরও ইজরায়েলের এই আগ্রাসী মনোভাব নতুন করে ভাবাচ্ছে আমেরিকাকে। যদিও আমেরিকার এহেন দাবি উড়িয়ে দিয়েছে ইজরায়েল। ওয়াশিংটনের ইজরায়েলি দূতাবাসের মুখপাত্র জানিয়েছেন, ইজরায়েল কখনও আমেরিকার আধিকারিকদের উপর নজরদারি চালায়নি।

উল্লেখ্য, ইরান যুদ্ধের মাঝেই সম্প্রতি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে তেলে বেগুনে জ্বলে উঠেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লেবাননে ইজরায়েলের হামলার ঘটনা ফোনে নেতানিয়াহুকে কড়া সুরে ট্রাম্প নাকি বলেছিলেন, ”তুমি এসব কী করছ? একটা আস্ত পাগল… (ছাপার অযোগ্য)। আমি না থাকলে তুমি জেলে থাকতে। আমি তোমার জীবন বাঁচাচ্ছি। এখন সবাই তোমাকে ঘৃণা করে। এই কারণে সবাই ইজরায়েলকে ঘৃণা করে।” তারপরই ইজরায়েলের তরফে আমেরিকার উপর গুপ্তচরবৃত্তির এই তথ্য স্বাভাবিকভাবেই শোরগোল ফেলে দিয়েছে বিশ্বে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.