মধ্য়প্রাচ্যের যুদ্ধে চাঞ্চল্যকর মোড়। এবার ইরানের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানকে ধ্বংস করা হয়েছে বলে দাবি করল তেহরান। যদিও ইরানের এই দাবি অস্বীকার করেছে আমেরিকা। এই বিষয়ে এখনও পর্যন্ত হতাহতের বিষয়েও জানা যায়নি।
আরও পড়ুন:
রবিবার রাতে মুম্বইয়ের ইরানের রাষ্ট্রদূত এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি দাবি করেছেন, ঘণ্টা কয়েক আগে ইরানের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে হরমুজ দ্বীপের আকাশসীমা লঙ্ঘন করে উড়ছিল মার্কিন যুদ্ধবিমান এফ-১৫। এর পরই ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ওই যুদ্ধবিমানটিকে ধ্বংস করেছে। এর আগে একটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানে হামলা চালিয়েছিল ইরান। সেটি জরুরি অবতরণে বাধ্য হয়েছিল। যদিও প্রতি ক্ষেত্রে এই দাবি উড়িয়ে দিয়েছে পেন্টাগন। এফ-৩৫-এর জরুরি অবতরণ নিয়ে ট্রাম্পের প্রতিক্রিয়া ছিল, “আমরা যেখানে খুশি উড়ছি। কেউ আমাদের দিকে গুলি করছে না।” এবারও ইরানের দাবি উড়িয়ে দিয়েছে আমেরিকা।
Iran Shot another US F-15 Fighter jet. pic.twitter.com/qtsaMwGiP8
Advertisement— Daily Iran Commentary (@IR_News2) March 22, 2026
তিন সপ্তাহ ডিঙিয়েছে ইরান যুদ্ধ (Iran War)। ডোনাল্ড ট্রাম্প বারবার ‘লক্ষ্যের কাছে পৌঁছে গিয়েছে আমেরিকা’ ইত্যাদি বললেও পালটা হামলা অব্যাহত রেখেছে ইরান। এদিকে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি সংকটে ধাক্কা খাচ্ছে অর্থনীতি। বিপর্যস্ত সাধারণ মানুষের জীবন। অথচ শুরুতে ইরান যুদ্ধকে ‘ছোট অভিযান’ বলে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। বর্তমান অবস্থায় সমর বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে ইরান যুদ্ধ! পরিস্থিতি বিপজ্জনক বলেই দাবি করছেন তারা।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রিয়ারি ইরানের মাটিতে যৌথ হামলা চালায় আমেরিকা ও ইজরায়েল। কার্যত তছনছ হয়ে গিয়েছে তেহরান-সহ ইরানের একাধিক অঞ্চল। হামলায় মৃত্যু হয়েছে আয়াতোল্লা আলি খামেনেইর। জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা আমেরিকার একাধিক সেনাঘাঁটি ও ইজরায়েলে হামলা চালাচ্ছে ইরান। কুয়েত, বাহরিন, ওমান, জর্ডন, ইরাক, সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব, সিরিয়া, তুরস্কের উপর ব্যাপক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হয়েছে। যুদ্ধে ইরানে মৃতের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। রাশিয়া, চিন, স্পেন, ভারত-সহ একাধিক দেশ শান্তিপ্রস্তাব দিলেও কোনও পক্ষই যুদ্ধ থেকে সরতে রাজি নয়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ভিলেন ব্রাজিল ম্যাচ! আইএসএল শুরু হওয়া নিয়ে অনিশ্চয়তা, এবারও কি ছোট হবে লিগ?
-
এক কোটি দিলেই খুন! অসমের মুখ্যমন্ত্রী হিমন্তকে হত্যার হুমকি দিয়ে গ্রেপ্তার ১ দর্জি, আটক ৩
-
প্রেমিকের সঙ্গে ভিডিও কলে ঝগড়া চলাকালীনই চরম সিদ্ধান্ত বাংলাদেশের মডেলের!
-
‘রাম’ নয় ‘রাবণ’এ আকৃষ্ট ‘টক্সিক’ যশ, ‘রামায়ণ’-এর চরিত্র বাছাই নিয়ে কী যুক্তি অভিনেতার?
-
পারেনি ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কা! অস্ট্রেলিয়াকে হারিয়ে অজিভূমে অনন্য নজির বাংলাদেশের