যুদ্ধের ঘনঘটা
Iran Attacks Dubai

প্রতিবেশীদের উপর আক্রমণ নিয়ে ‘ইউ টার্ন’, দুবাইয়ের মেরিনা টাওয়ারে ড্রোন হামলা ইরানের!

তবে দুবাইয়ের প্রশাসনের দাবি, ড্রোনটি আছড়ে পড়ার আগে আকাশেই সেটি ধ্বংস করা হয়েছে। কিন্তু ড্রোনটির ধ্বংসাবশেষ মেরিনা টাওয়ারের উপর পড়ে। ফলে আগুন লেগে যায়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৮, ২০২৬, ১৭:১০

options
link
প্রতিবেশীদের উপর আক্রমণ নিয়ে ‘ইউ টার্ন’, দুবাইয়ের মেরিনা টাওয়ারে ড্রোন হামলা ইরানের!
দুবাইয়ের মেরিনা টাওয়ার লক্ষ্য করে ড্রোন হানা ইরানের। ছবি: সংগৃহীত।

প্রতিবেশীদের উপর আক্রমণ নয়। ঠিক এই ভাষাতেই প্রতিশ্রুতি দিয়েছিল ইরান। কিন্তু ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই সেই প্রতিশ্রুতি ভঙ্গ। দুবাইয়ের মেরিনা টাওয়ার লক্ষ্য করে ড্রোন হানা তেহরানের (Iran Attacks Dubai)। তবে দুবাইয়ের প্রশাসনের দাবি, ড্রোনটি আছড়ে পড়ার আগে আকাশেই সেটি ধ্বংস করা হয়েছে। কিন্তু ড্রোনটির ধ্বংসাবশেষ মেরিনা টাওয়ারের উপর পড়ে। ফলে আগুন লেগে যায়।

Advertisement

দুবাইয়ের স্থানীয় প্রশাসন জানিয়েছে, শনিবার মেরিনা টাওয়ার লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইরান। কিন্তু ড্রোনটি আকাশেই সেটি ধ্বংস করা হয়েছে। ড্রোনটির ধ্বংসাবশেষ টাওয়ারের উপর পড়ার কারণে টাওয়ারটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যেই একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। সেখানে দেখা যাচ্ছে, মেরিনা টাওয়ার একটি অংশে দাউ দাউ করে জ্বলছে আগুন। বেরচ্ছে কালো ধোঁয়া। তবে ঘটনায় কোনও কোনও হতাহতের খবর মেলেনি বলে জানিয়েছে দুবাই প্রাশাসন।   

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, শনিবারই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা করেন, প্রতিবেশীদের উপর আর হামলা চালাবে না ইরান। তিনি বলেন, “দেশের অস্থায়ী নেতৃত্ব পরিষদ প্রতিবেশী রাষ্ট্রগুলির উপর নতুন করে হামলা না চালানোর সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে। যদি ইরান সরাসরি তাদের দ্বারা আক্রান্ত না হয়, তাহলে তেহরানও আর হামলা চালাবে না।” এরপরই প্রতিবেশী দেশগুলির কাছে তিনি ক্ষমা চান। বলেন, “অন্য দেশগুলিকে আক্রমণ করার আমাদের কোনও ইচ্ছা নেই। সাম্প্রতিক হামলার জন্য প্রতিবেশী রাষ্ট্রগুলির কাছে আমি ক্ষমাপ্রার্থী।” কিন্তু ২৪ ঘণ্টার কাটার আগেই প্রতিশ্রুতি ভঙ্গ করল ইরান।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.