“একটা গোটা সভ্যতা আজ রাতেই ধ্বংস হয়ে যাবে।” এই ভাষাতেই মঙ্গলবার ইরানকে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যার পরে ইরানে থাকা ভারতীয়দের ঘর থেকে না বেরনোর পরামর্শ দিয়েছে কেন্দ্র। এই অবস্থাতেও ইরানের পালটা হুঁশিয়ারি— “আপনি (ট্রাম্প) এবং আপনার বন্ধুরা (ইজরায়েল) প্রাচীন সভ্যতা ইরানের ভয়ংকর আঘাতের শিকার হবেন।” এমনকী মার্কিন প্রেসিডেন্টকে ‘সাইকোপ্যাথ’ (মনোরোগী) বলেও ব্যঙ্গ করল তেহরান।
তুরস্কে অবস্থিত ইরানি দূতাবাস এক্স হ্যান্ডলে লিখেছে, একজন ‘মনোরোগী’র হুমকিতে কিছু শেষ হবে না, সময়ও পারেনি। ট্রাম্পকে কড়া বার্তায় বলা হয়েছে, “আলেকজান্ডার একে পুড়িয়ে দিয়েছিলেন। মোঙ্গলরা একে ধ্বংস করেছিল। বারবার ইতিহাস পরীক্ষা করেছে। ইরান আজও টিকে রয়েছে। একজন মানসিক বিকারগ্রস্তের হুমকিতে এর অবসান ঘটানো যাবে না, যা সময়ও পারেনি।”
আরও পড়ুন:
উল্লেখ্য, এদিন ট্রাম্প হুঁশিয়ারি দেন, ”একটা গোটা সভ্য আজ রাতেই ধ্বংস হয়ে যাবে। যা আর ফেরানো যাবে না। আমি এটা ঘটাতে চাই না। কিন্তু এটা সম্ভবত ঘটতে চলেছে।” তবে এমন কথা বললেও ট্রাম্প কিন্তু আস্তিনে কিছু তাস রেখে দিচ্ছেন। এও জানিয়েছেন, একেবারে শেষ মুহূর্তে আক্রমণ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সেই সঙ্গেই তাঁর মন্তব্য, ”বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত রচিত হতে চলেছে।” সেই সঙ্গেই তাঁর প্রার্থনা, ”ইরানের মহান জনগণকে ঈশ্বর আশীর্বাদ করুন!”
প্রসঙ্গত, তেহরানের ভারতীয় দূতাবাসের তরফে ইরানে থাকা ভারতীয়দের জন্য নয়া নির্দেশিকা জারি করা হয়েছে। সেখনে বলা হয়েছে, “দূতাবাস কর্তৃক ভাড়া করা হোটেলে যাঁরা থাকছেন, তাঁরা হোটেলের ভেতরেই থাকবেন। দূতাবাস কর্মীরা নিয়মিত যোগাযোগ রাখবেন। পরিস্থিতি বিচার করে নতুন বার্তা দেওয়া হতে পারে। সেদিকে নজর রাখতে বলা হয়েছে। নির্দেশিকায় দূতাবাসের মোবাইল নম্বর, ইমেল আইডি দেওয়া হয়েছে জরুরি অবস্থায় যোগাযোগের জন্যে।
সর্বশেষ খবর
-
পাশে নেই রাধা, নেই রুক্মিণীও! ৫০০ বছরের পুরনো এই মন্দিরে কৃষ্ণের সঙ্গে পূজিতা হন কে?
-
খুন করে দেব! সৌরভ-ডোনাকে লাগাতার হুমকি চিঠি, পুলিশের দ্বারস্থ প্রাক্তন ভারত অধিনায়ক
-
কার্তিক আরিয়ানের প্রেমে মজে করিনা! ভাইরাল ছবি দেখে নেটপাড়ার প্রশ্ন, ‘নবাব জানেন?’
-
এইচআইভি আক্রান্ত বলে তৃণমূল আমলে কাজ হারান স্বাস্থ্যকর্মী! ‘বরদাস্ত নয়’, পদক্ষেপের নির্দেশ শারদ্বতের
-
ভাই ৭০০ টাকা ধার শোধ করেনি বলে দাদাকে কুপিয়ে খুন! দিল্লিতে গ্রেপ্তার ৩