Hormuz Strait

যুদ্ধের আগুনে হরমুজ পেরল ভারতের সপ্তম জাহাজ, নয়াদিল্লিকে বিশেষ বার্তা ‘বন্ধু’ ইরানের

এখনও পর্যন্ত হরমুজ অতিক্রম করে এলপিজি বহনকারী মোট ছ'টি জাহাজ ভারতের বিভিন্ন বন্দরে এসে পৌঁছেছে। তবে হরমুজের পশ্চিমে এখনও ভারতের প্রায় ১৭টি জাহাজ আটকে রয়েছে বলে খবর। সূত্রের খবর, প্রয়োজনের তুলনায় খানিকটা ঘুরপথে হরমুজ পার করছে ভারতীয় জাহাজগুলি। সম্প্রতি ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়ছেন, হরমুজ পুরোপুরি বন্ধ নেই। ইরানের সঙ্গে যে কয়েকটি দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তাদের জাহাজগুলিকে যাতায়াতের অনুমতি দেওয়া হয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৪, ২০২৬, ১৭:২৮

options
link
যুদ্ধের আগুনে হরমুজ পেরল ভারতের সপ্তম জাহাজ, নয়াদিল্লিকে বিশেষ বার্তা ‘বন্ধু’ ইরানের
শনিবার হরমুজ প্রণালী পার হওয়ার সময়ে আচমকাই ভারতীয় জাহাজ লক্ষ্য করে হামলা শুরু হয়। প্রতীকী ছবি।

যুদ্ধের আগুনে হরমুজ প্রণালী পেরল ভারতের পতাকাবাহী আরও একটি জাহাজ। শুক্রবার ‘গ্রিন সনভি’ নামে ওই জাহাজটি নিারপদে হরমুজ পেরিয়েছে বলে জানা গিয়েছে। এই নিয়ে এটি ভারতের অষ্টম জাহাজ যা হরমুজ পেরল। সূত্রের খবর, জাহাজটিতে প্রায় ৪৬ হাজার ৬৫০ মেট্রিক টন গ্যাস রয়েছে।

Advertisement

শুক্রবার ভারতের জাহাজটি হরমুজ পেরতেই গুজরাটের উপ-মুখ্যমন্ত্রী হর্ষ সাংঘভি একে ‘ভারতীয় কূটনীতির জয়’ হিসাবে অভিহিত করেন। এরপরই নয়াদিল্লিকে বিশেষ বার্তা দেয় ‘বন্ধু’ ইরান। হর্ষের সেই পোস্টের জাবাবে মুম্বইয়ের ইরানি দূতাবাস তাদের এক্স হ্যান্ডলে লেখে, ‘ভারত, এবং বিশেষ করে গুজরাট, আমাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। শত শত বছর আমাদের দেশ থেকে বহু মানুষ ভারতের এই রাজ্য গিয়েছিলেন। গুজরাট তাঁদের স্বাগত জানিয়েছিল।’ তারা আরও লেখে, ‘এই দীর্ঘস্থায়ী বন্ধনের ওপর ভিত্তি করে আমরা আংমাদের বন্ধুত্ব ও সহযোগিতাকে আরও জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এখনও পর্যন্ত হরমুজ অতিক্রম করে এলপিজি বহনকারী মোট ছ’টি জাহাজ ভারতের বিভিন্ন বন্দরে এসে পৌঁছেছে। তবে হরমুজের পশ্চিমে এখনও ভারতের প্রায় ১৭টি জাহাজ আটকে রয়েছে বলে খবর। সূত্রের খবর, প্রয়োজনের তুলনায় খানিকটা ঘুরপথে হরমুজ পার করছে ভারতীয় জাহাজগুলি। সম্প্রতি ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়ছেন, হরমুজ পুরোপুরি বন্ধ নেই। ইরানের সঙ্গে যে কয়েকটি দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তাদের জাহাজগুলিকে যাতায়াতের অনুমতি দেওয়া হয়েছে। সেই বন্ধু দেশের তালিকায় চিন, রাশিয়া, পাকিস্তানের পাশাপাশি রয়েছে ভারতও। সেকারণেই শর্টকাট নয়, খানিকটা ঘুরপথে চলতে হচ্ছে ভারতীয় জাহাজগুলিকে। ইরান প্রশাসন যেন ভারতীয় জাহাজগুলিকে চিহ্নিত করতে পারে, সেকারণেই ঘুরপথে যেতে হচ্ছে বলে জানা গিয়েছে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.