PM Narendra Modi

‘বন্ধুত্বের বন্ধন…’, জন্মদিনে ‘বন্ধু’ মোদিকে মিষ্টি শুভেচ্ছা মেলোনির

২০২৩ সালে মোদি-মেলোনি দ্বিপাক্ষিক বৈঠকের পর নেট দুনিয়ায় চর্চিত এই দুই রাষ্ট্রপ্রধান। এরপর থেকে দফায় দফায় ভাইরাল হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের ভিডিও। ২০২৪ সালে সোশাল মিডিয়ায় এক ভিডিও পোস্ট করে ‘মেলোডি’ শব্দটির উল্লেখ করেছিলেন মোদি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১৮:০৬

options
link
‘বন্ধুত্বের বন্ধন…’, জন্মদিনে ‘বন্ধু’ মোদিকে মিষ্টি শুভেচ্ছা মেলোনির
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা মেলোনির। ফাইল ছবি।

বৃহস্পতিবার ৭৬ বছর বয়সে পা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবার তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

Advertisement

মোদি-মেলোনির বন্ধুত্ব রীতিমতো চর্চার বিষয় সমাজমাধ্যমে। এই বন্ধুত্বের এক গালভরা নামও রয়েছে, তা হল ‘মেলোডি’। এদিন ইটালির প্রধানমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন। সেখানে মোদিকে ‘বন্ধু’ সম্বোধন করেন তিনি। লেখেন, ‘জন্মদিনের অনেক শুভেচ্ছা। আপনার সুস্বাস্থ্য, প্রাণশক্তি ও সাফল্য কামনা করি। ইতালি ও ভারতের গভীর বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় হচ্ছে। দুই দেশ সহযোগিতা ও সমৃদ্ধির এক ভবিষ্যৎ গড়ে তুলছে।’

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, ২০২৩ সালে মোদি-মেলোনি দ্বিপাক্ষিক বৈঠকের পর নেট দুনিয়ায় চর্চিত এই দুই রাষ্ট্রপ্রধান। এরপর থেকে দফায় দফায় ভাইরাল হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের ভিডিও। ২০২৪ সালে সোশাল মিডিয়ায় এক ভিডিও পোস্ট করে ‘মেলোডি’ শব্দটির উল্লেখ করেছিলেন মোদি। এরপর থেকে বিভিন্ন বিশ্বমঞ্চে দুই রাষ্ট্রনেতার উপস্থিতি, তাঁদের আলাপচারিতা নিয়ে কম আলোচনা হয়নি।

Advertisement

এদিকে মোদির জন্মদিনে পুতিনের শুভেচ্ছাবার্তা ইনস্টাগ্রামে পোস্ট করেছে ভারতে অবস্থিত রুশ দূতাবাস। সেখানে ‘দ্রুঝবাদোস্তি’ (DruzhbaDosti) হ্যাসট্যাগ ব্যবহার করা হয়েছে। উল্লেখ্য, হিন্দি ‘দোস্তি’র সমার্থক রুশ ‘দ্রুঝবা’ শব্দটি। এর মাধ্যমে মস্কো-দিল্লির বন্ধুত্বের বার্তা দেওয়া হয়েছে। পুতিন বলেন, “প্রধানমন্ত্রী মোদি তাঁর দেশবাসীর কাছে অত্যন্ত সম্মানিত এবং আন্তর্জাতিক ক্ষেত্রে তাঁর যথেষ্ট প্রভাব রয়েছে।” ভারত ও রাশিয়ার মধ্যে কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে মোদির অবদানেরও প্রশংসা করেন রুশ প্রেসিডেন্ট।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.