সময়ের ২০ সেকেন্ড আগেই ছাড়ল ট্রেন, ক্ষমা চাইল রেল

কোথায় ঘটল এমন ঘটনা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০১৯, ১৭:৪১

options
link
সময়ের ২০ সেকেন্ড আগেই ছাড়ল ট্রেন, ক্ষমা চাইল রেল

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্ধারিত সময়ের ২০ সেকেন্ড আগেই প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে গেল ট্রেন। এমন বড়সড় ভুলের জন্য যাত্রীদের কাছে ক্ষমা চাইল রেল কর্তৃপক্ষ।

Advertisement

না, এমন দৃশ্য দেখার সৌভাগ্য এখনও ভারতবাসীর হয়নি। এ ঘটনা জাপানের টোকিওর। যে রেলওয়ে তাদের দুর্দান্ত পরিষেবার জন্য বিশ্ববিখ্যাত। এদিন সকাল ৯ টা ৪৪ মিনিট ৪০ সেকেন্ডের পরিবর্তে ৯ টা ৪৪ মিনিট ২০ সেকেন্ডেই মিনামি নগরেয়ামা স্টেশন ছেড়ে যায় সুকুবা এক্সপ্রেস। আর তারপরই সুকুবা এক্সপ্রেস কোম্পানির তরফে যাত্রীদের কাছে ক্ষমা চাওয়া হয়। তবে কর্তৃপক্ষ এও জানিয়েছে, যে ২০ সেকেন্ড আগে ট্রেন ছাড়লেও যাত্রীদের তরফে কোনও অভিযোগ আসেনি। প্রত্যেকেই ট্রেনে উঠতে পেরেছেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[মার্কিন মুলুকে দুষ্কৃতীদের গুলিতে প্রাণ গেল ভারতীয় বংশোদ্ভূত এক শিখ ছাত্রের]

তবে জাপানে এ ছবি নতুন নয়। সামান্য কয়েক সেকেন্ড ট্রেন ঢুকতে দেরি করলেও যাত্রীদের কাছে লিখিতভাবে ক্ষমা চায় রেল কর্তৃপক্ষ। জাপানের বুলেট ট্রেনের এমন অভাবনীয় পরিষেবায় সন্তুষ্ট যাত্রীরাও। আসলে বিপুল পরিমান ভিড় সামাল দিতে একই শাখায় কয়েক মিনিট অন্তরই চলে ট্রেন। আর একটি ট্রেন দেরি হওয়ার মানেই পরের ট্রেনগুলিও দেরি হয়ে যাওয়া। ফলে যাত্রীদের ভিড় সামলানোও কঠিন হয়ে পড়ে। সেই কারণেই নির্ধারিত সময়েই পরিষেবা দেওয়ার যথাসাধ্য চেষ্টা করা হয়। সুকুবা এক্সপ্রেস কোম্পানির তরফে জানানো হয়েছে, এর আগেও এমন ঘটনায় যাত্রীদের থেকে ক্ষমা চাওয়া হয়েছে। তাঁদের যাতে কোনও অসুবিধা না হয়, সেদিকে সদা সতর্ক জাপান রেল পরিষেবা। রেলের এক মুখপাত্র অবশ্য বলছেন, ট্রেন ২০ সেকেন্ড আগে ছেড়ে দিয়েছে, সেটাই বড় বিষয় নয়। আসল কথা হল নিয়ম মেনে ট্রেন ছাড়েনি। ট্রেন ছাড়ার ১৫ সেকেন্ড আগে একটি ঘণ্টা বাজে। তারপর দরজা বন্ধ হওয়ার আগে তা যাত্রীদের উদ্দেশে ঘোষণা করা হয়। তারপর ট্রেনের দরজা বন্ধ হয়। যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখেই এই পদ্ধতি মেনে চলা হয়। তা না হওয়াতেই বেশ আশ্চর্য হয়েছেন যাত্রীরা।

Advertisement

[কেন্দ্রের পাশে দাঁড়িয়ে ‘রাফালে’ চুক্তির পক্ষেই সওয়াল বায়ুসেনা প্রধানের]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.