সুকুমার সরকার, ঢাকা: প্রেমে পড়লে মানুষ কী না করতে পারে! সমাজ সংসার মিছে সব, মিছে জীবনের কলরব…প্রেম ছাড়া কোনও কিছুই যেন প্রাধান্য পায় না। সে কথাই যেন প্রমাণ করলেন সুলতানা প্রেয়সী (৩০)নামে বাংলাদেশের এক নেত্রী। ঢাকার ধামরাই উপজেলার গণপ্রতিনিধিশীল ইউনিয়ন পরিষদের (ইউপি) ওই নেত্রী স্বামী-সন্তান রেখে বিয়ের দাবিতে শিয়ালকুল গ্রামের প্রেমিক আবদুল আলিম পলাশের (২৩) বাড়ির সামনে দু’দিন ধরে অনশনে বসেছেন।
[অনলাইনে এই দম্পতির যৌন মিলনের দৃশ্য দেখল গোটা দুনিয়া]
ওই যুবতীর বাবা, দুই সন্তান ও স্বামী তাকে দফায় দফায় ফিরিয়ে আনার চেষ্টা করলেও তিনি সিদ্ধান্তে অটল। এ কাণ্ডে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রেয়সী সুয়াপুর ইউনিয়নের সংরক্ষিত নারী আসনের সদস্য। সপ্তাহখানেক আগেই প্রেয়সী ও পলাশকে আপত্তিজনক অবস্থায় আটক করে জনতা। প্রেয়সী দাবি করেছেন এক বছর থেকে পলাশের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক রয়েছে। ২০ এপ্রিল স্থানীয় কাজী অফিসে পলাশের সঙ্গে তাঁর বিয়ে হয় বলে দাবি করেছেন তিনি। প্রেয়সী আরও বলেন, ‘পলাশের পরিবারের লোকজনও আমাকে বধূ হিসাবে মেনে নিচ্ছে না। সবাই আমার সঙ্গে খারাপ আচরণ করছে। পলাশ আমাকে বিয়ে না করলে আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নেই।’ তবে এ বিষয়ে পলাশের বক্তব্য, ওই নেত্রী তার মায়ের বয়সী। এমন কোনও সম্পর্ক তাঁদের মধ্যে নেই।
সর্বশেষ খবর
-
ছিলেন জুতোর ব্যবসায়ী, ৪০ হাজারে অভিশপ্ত ‘শিখা ইন’ লিজ নেওয়াই কাল হল আবু জাফরের!
-
সোমালিয়া উপকূলে তুরস্কের অস্ত্র বোঝাই জাহাজে জলদস্যুর হামলা, ছয় ভারতীয় নাবিক-সহ অপহৃত ১০
-
‘প্রতিভা থাকলে মুম্বইয়ে কাজ পাওয়া যায়’, ‘ক্লিন আপ কোম্পানি’ নিয়ে অকপট তুহিনা
-
বিপজ্জনক গতিতে ছুটে এসে পিষে দিল সাংসদপুত্রের বিলাসবহুল গাড়ি, তরুণীর মৃত্যু
-
ব্যাঙ্কের বাইরে এবার নিয়মিত টহল দেবে পুলিশ! নয়া নির্দেশিকা জারি লালবাজারের