পাকিস্তানেই সম্ভব। যুদ্ধের বাজারে রান্নার গ্যাসের সিলিন্ডার যখন অপ্রতুল। সেই সময় এক ধরনের প্ল্যাস্টিকের বেলুনের মধ্যে বিপজ্জনক ভাবে গ্যাস ভরে রাখছে সে দেশের নাগরিকদের একাংশ। বিশেষ করে অভিযোগ উঠেছে করাচির একশ্রেণির বাসিন্দাদের বিরুদ্ধে। বিষয়টি সামনে আসতেই শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
মোমিনাবাদ-সহ করচি শহরের ওরাঙ্গা টাউন এলাকায় যেভাবে হোক গ্যাস মজুতের ভাবনা থেকেই প্ল্যাস্টিকের বেলুনের মধ্যে গ্যাস ভরে রাখেন অনেকেই। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অধিবাসীরা বিশেষ ধরনের ডিজাইন করা প্লাস্টিকের বেলুনের মধ্যে রান্নার গ্যাস ভরে রাখা শুরু করেছেন। যাতে করে সিলিন্ডার খালি হয়ে গেলেও এই গ্য়াসের সাহায্যে রান্নার কাজে চালিয়ে যাওয়া যায়। জানা গিয়েছে, পাকিস্তানের বাজারগুলিতে ১০০০ থেকে ১৫০০ টাকা দামে বিক্রি হচ্ছে গ্য়াস ভরে রাখার এই প্লাস্টিকের বেলুনগুলি। গ্যাস সিলিন্ডারের অভাব হলে এগুলিকে গৃহস্থালীর চাহিদা মেটাতে ব্যবহার করা হচ্ছে বলেই খবর।
এভাবে গ্যাস মজুতের ফলে বিপদ হওয়ার আশঙ্কা থাকলেও সাধারণ মানুষের বক্তব্য, শহরজুড়ে প্রবল রান্নার গ্যাসের সংকট, এর ফলে এই পদ্ধতিতেই গ্যাস মজুত করতে বাধ্য হয়েছে তারা। খারাপ সময়ে প্লাস্টিকের বেলুনে রাখা গ্যাস কাজে এসেছে বলেও পরিবারগুলির দাবি। যদিও বিশেষজ্ঞদের বক্তব্য, এর ফলে ভয়ংকর বিপদ হতে পারে। গ্যাস ভর্তি বেলুনগুলি কার্যত বেলুন বোমা। আগুনের সামান্য আঁচে ভয়ংকর বিস্ফোরণ ঘটে যেতে পারে। এর ফলে গোটা বাড়ি ভস্মীভূত হতে পারে। যদিও প্রশাসনের তরফে কোনও বিধিনিষেধ কিংবা ব্যবস্থা নেওয়ার কথা জানা যায়নি।
সর্বশেষ খবর
-
ঢেঁড়স এক্কেবারে অপছন্দের? এই ৫ রেসিপি মেনে বানালে ছোটরাও আঙুল চেটে খাবে!
-
বাজারদরে ৯৮০০ কোটি টাকার তফাৎ! তবু ব্রাজিলকে বেগ দিতে পারেন ভারতের কোন ফুটবলাররা?
-
হাঁটুতে অস্ত্রোপচারের পর ‘বিগ বসে’ ওয়াইল্ড কার্ড এন্ট্রি! শন বললেন, ‘ফিরছি তবে…’, নতুন টুইস্ট?
-
ক্যাপ্টেন স্পার্ক! বিশ্বমাঝে ভারতের মাথা উঁচু করা স্মিত মচ্ছর মনে করালেন নীরজাকে
-
ফিরল রিয়া আহির ‘মুহূর্ত’! মুম্বইয়ের মতোই দিল্লিতেও বাসের পথ রুখলেন তরুণী