JD Vance

‘ওই মুখে আমার স্ত্রীর নাম নেবেন না’, মুসলিম সেনেটরের বিরুদ্ধে ফুঁসে উঠলেন ট্রাম্পের ডেপুটি ভ্যান্স

সম্প্রতি ওহাইওতে আয়োজিত এক সমাবেশে শরিয়া আইন নিয়ে মিশিগানের ডেমোক্রেটিক সেনেটর আব্দুল এল-সইদ একটি মন্তব্য করেছিলেন। তারই সমালোচনা করেন ভ্যান্স। সেখান থেকেই বিতর্কের সূত্রপাত।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৬, ২১:৩৫

options
link
‘ওই মুখে আমার স্ত্রীর নাম নেবেন না’, মুসলিম সেনেটরের বিরুদ্ধে ফুঁসে উঠলেন ট্রাম্পের ডেপুটি ভ্যান্স
(বাঁ দিকে) মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং মার্কিন আব্দুল এল-সইদ (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

তাঁর স্ত্রী’কে নিয়ে মন্তব্য করেছিলেন। তাতেই মুসলিম সেনেটরের উপর রেগে আগুন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স (JD Vance)। তাঁর সাফ কথা, “ওই মুখে আমার স্ত্রীর নাম নেবেন না।”

Advertisement

সম্প্রতি ওহাইওতে আয়োজিত এক সমাবেশে শরিয়া আইন নিয়ে মিশিগানের ডেমোক্রেটিক সেনেটর আব্দুল এল-সইদ একটি মন্তব্য করেছিলেন। তারই সমালোচনা করেন ভ্যান্স। সেখান থেকেই বিতর্কের সূত্রপাত। ভ্যান্স বলেছিলেন, “অতীতে ফিরে গিয়ে আমি যদি আমার ঠাকুরদার সঙ্গে কথা বলতে পারতাম, তাহলে ভালো হত। কারণ, আব্দুল এমন এক রাজনীতিবিদ, যিনি একদিকে শ্রমজীবী মানুষের পক্ষে কথা বলেন, তেমন শরিয়া আইনকে সমর্থন করেন।” মার্কিন ভাইস প্রেসিডেন্ট আরও বলেছিলেন, “এটা আমার ঠাকুরদার আমলের ডেমোক্রেটিক পার্টি নয়।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এরই পালটা দিতে গিয়ে ভ্যান্সের স্ত্রী উষা ভ্যান্সের নাম তোলেন আব্দুল। বলেন, “ভ্যান্স কি উষাকেও সময়ের পিছনে নিয়ে গিয়ে তাঁর ঠাকুরদার সঙ্গে দেখা করাবেন?” মার্কিন সেনেটরের এই মন্তব্যে ক্ষোভে ফেটে পড়েন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। সোমবার একটি জনসভায় দাঁড়িয়ে তিনি বলেন, “ওই মুখে আমার স্ত্রীর নাম নেবেন না।” একইসঙ্গে তিনি ডেমোক্রেটিক সেনেটরকে ‘শয়তান’ বলেও উল্লেখ করেছেন।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.