কেনিয়ায় ভয়ংকর হেলিকপ্টার দুর্ঘটনা। মৃত্যু হল ইকুয়েডরের গোয়েন্দা প্রধান-সহ ৭ জনের। নিহতদের মধ্যে পাঁচ জন মার্কি নাগরিক। কিন্তু কী কারণে দুর্ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুন:
কেনিয়ার বিমান পরিবহন মন্ত্রকের তথ্য অনুযায়ী, বুধবার সকালে পর্যটকবাহী কপ্টারটি লোইসাবা বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র থেকে রওনা দিয়েছিল। উড়ানের কিছুক্ষণ পরই নাইরোবির উত্তরে সামবুরুর জঙ্গলঘেরা পাহাড়ি এলাকায় কপ্টারটি ভেঙে পড়ে। দুর্ঘটনার পরই কপ্টারটিতে আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ঢাকে গোটা এলাকা। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, উদ্ধারকারী দল। জানা গিয়েছে, কপ্টারটিতে মোট ৭ জন যাত্রী ছিলেন। প্রত্যেকেরই মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন ইকুয়েডরের গোয়েন্দা প্রধানম মিশেল সেনসি-কন্টুগি এবং তাঁর স্ত্রী।
কিন্তু কী কারণে দুর্ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই শুরু হয়েছে ঘটনার তদন্ত। সামবুরু কাউন্টির পুলিশ প্রধান ডেভিড এনকোরোই বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। কিন্তু প্রাথমিকভাবে প্রতিকূল আবহাওয়া এবং আলো না থাকার কারণে উদ্ধারকাজ ব্যাহত হয়।” উল্লেখ্য, গত মার্চেও পশ্চিম কেনিয়ায় একটি কপ্টার দুর্ঘটনার কবলে পড়ে। নিহত হন ছ’জন। তাঁদের মধ্যে ছিলেন কেনিয়ার এক সংসদও।
সর্বশেষ খবর
-
বস যদি হয় এআই! সব রামপ্রসাদই হাবুডুবু খাবে উপায় খুঁজতে গিয়ে
-
‘এত্ত তামাশা কেন?’, ডিভোর্স মামলা তুলতেই সুনীতাকে ‘সংসারের পাঠ’ গোবিন্দার ম্যানেজারের
-
বদলের বাংলায় মোদি-শুভেন্দু রাখিই এবার হটকেক! পদ্মের চাহিদাও তুঙ্গে
-
‘স্বাধীনতা সংগ্রামে তিতুমীরের চেয়ে শ্যামাপ্রসাদের অবদান বেশি’, বারাসতে বদলে গেল ভবনের নাম
-
শাসকের ইচ্ছাই শেষ কথা ছিল গত তিন দশকে! ১৯৯১-এর পর বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন, চলছে ভোট