সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জ্যাকপট পেয়ে গিয়েছেন৷ খবরটা যখন শুনলেন, নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছিলেন না শ্রীরাজ কৃষ্ণণ৷ এক ফোনের সৌজন্যেই কোটিপতি হয়ে গিয়েছেন তিনি৷ আবু ধাবির বিগ টিকিট ড্র নামে লটারির খেলায় ৬০০০ দিরহাম অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১২,৭১,৭০,০০০ টাকা জিতে গিয়েছেন তিনি৷
ইন্ডাস্ট্রি এত খারাপ হলে ছেড়ে দেওয়া উচিত কঙ্গনার: করণ
জন্মসূত্রে কেরলের বাসিন্দা শ্রীরাজ৷ দীর্ঘ নয় বছর ধরে আবু ধাবিতে রয়েছেন৷ কাজ করেন শিপিং কোর্ডিনেটর হিসেবে৷ মাস গেলে যা মাইনে পান তা ভারতীয় অর্থমূল্যে লক্ষ টাকা৷ কিন্তু আবু ধাবির মতো শহরে এই আয়ও পর্যাপ্ত নয়৷ তাই ভাগ্য বদলানোর আশায় নিয়মিত লটারির টিকিট কাটতেন ৩৩ বছরের যুবক৷ কিন্তু কোনওদিন ভাগ্যের শিকে ছেঁড়েনি৷ সেই কারণেই বিগ টিকিট ড্র-এর লটারি কেনার সময় ভেবেছিলেন, এই শেষ আর লটারির পেছনে টাকা খরচ করবেন না৷ কিন্তু শেষ মুহূর্তে ভেলকি দেখিয়ে দিল ভাগ্য৷ সেই সৌজন্যেই আজ কোটিপতি প্রবাসী ভারতীয়৷
রানি পদ্মিনীর আয়না ভাঙল বনশালির উপর হামলাকারীরা
এত টাকা নিয়ে কী করবেন? এখনও পুরোটা ভেবে উঠতে পারেননি শ্রীরাজ৷ তবে সবার আগে নিজের বাড়ির লোনটি মিটিয়ে দিতে চান তিনি৷
সর্বশেষ খবর
-
মদ খেয়ে মারামারিতে বিতর্ক! টেস্ট চলাকালীনই আচমকা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় স্টোকসের
-
৩ মাসে লক্ষাধিক নতুন সদস্যের টার্গেট, বীরভূমে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মহাবিস্তার পরিকল্পনা
-
ফেসবুকে প্রেম থেকে বিয়ে! স্ত্রীকে খুনের পর শ্যালিকাকে মেসেজ দীপঙ্করের, রিষড়া কাণ্ডে নয়া তথ্য
-
দীর্ঘদিনের ডেকরেটর্স বদল কালীঘাট তৃণমূলের! ২১ জুলাইয়ের মঞ্চ প্রস্তুতির ভার পেল অন্য সংস্থা
-
কমিকস থেকে শুরু জাপানের ফুটবল রূপকথা! ‘স্বার্থপর’ হয়েই বিশ্বজয়ের স্বপ্ন দেখাচ্ছে ‘মাঙ্গা’?