Maldives President

ভারতের প্রশংসায় পঞ্চমুখ মুইজ্জু, সাঁড়াশি চাপে পড়েই কি অবস্থান বদল?

চিনকেও ধন্যবাদ জানাতে ভোলেননি মালদ্বীপের প্রেসিডেন্ট।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৯, ২০২৪, ১৫:২৬

options
link
ভারতের প্রশংসায় পঞ্চমুখ মুইজ্জু, সাঁড়াশি চাপে পড়েই কি অবস্থান বদল?
ফাইল ছবি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকাই ভারতের প্রশংসায় পঞ্চমুখ মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু। দেশের স্বাধীনতা দিবসের ভাষণ দিতে গিয়ে ভারতকে ধন্যবাদ জানান। আগামী দিনে ভারতের সঙ্গে মুক্তি বাণিজ্য চুক্তি সই করতেও আগ্রহী মালে, এমনটাই জানিয়েছেন মুইজ্জু। তবে এই ভাষণে চিনকেও ধন্যবাদ জানাতে ভোলেননি মালদ্বীপের প্রেসিডেন্ট।

Advertisement

কেন আচমকা সুর বদল মুইজ্জুর? জানা গিয়েছে, মালদ্বীপের পূর্বতন সরকার ভারতের থেকে ২০০ মিলিয়ন ডলার ঋণ নিয়েছিল। ভারতীয় (India) মুদ্রায় এই অঙ্কটা ১ হাজার ৬৭০ কোটি টাকা। চলতি বছরের জানুয়ারি মাসে সেই ঋণের থেকে ৫০ মিলিয়ন ডলার শোধ করেছে মালদ্বীপ। কিন্তু বাকি থাকা ১৫০ মিলিয়ন ডলারের ঋণ শোধ করতে ব্যাপক সমস্যায় পড়েছে মালদ্বীপের চিনপন্থী সরকার।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: পুরোদমে যুদ্ধ শুরু ইজরায়েল-হেজবোল্লার! লেবাননে নাগরিকদের কী বার্তা ভারতের?

এহেন পরিস্থিতিতে সুর নরম করতে বাধ্য হন মুইজ্জু (Mohammed Muizzu)। যাবতীয় ভার‍ত বিরোধিতা ভুলে বলেন, “ভারত বরাবরই মালদ্বীপকে সাহায্য়ের হাত বাড়িয়ে দিয়েছে। আশা করি, ভারতের থেকে আগের সরকার যা ঋণ নিয়েছিল তা মকুব করে দেবে মোদি সরকার।” ভারতের কাছে এই আবেদন আরও জোরাল করতে গত ৮ মে ভারত সফরে এসেছিলেন মালদ্বীপের (Maldives) বিদেশমন্ত্রী মুসা জামির। তার পরেই ভারতের তরফে জানানো হয়, ঋণ মেটাতে আরও বেশি সময় দেওয়া হবে মালদ্বীপকে।

Advertisement

গোটা বিষয়টিকে সরকারের কূটনীতিক সাফল্য হিসাবে এদিনের ভাষণে বর্ণনা করেন মুইজ্জু। তাঁর কথায়, “ভারত এবং চিন দুই দেশই ঋণ মেটানোর ক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে মালদ্বীপকে। দেশের আর্থিক সার্বভৌমত্ব বজায় রাখতে সাহায্য করেছে দুই দেশ।” ভারতকে ধন্যবাদ জানানোর পাশাপাশি মুইজ্জুর আশা, আগামী দিনে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে। মালের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতেও আগ্রহী হবে নয়াদিল্লি।

[আরও পড়ুন: আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা! পার্কের মধ্যে এলোপাথাড়ি গুলি মৃত ১, আহত ৬

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন