OMG! পাখি সেজে গাছে উঠে এ কী করলেন যুবক?

পড়লে চমকে উঠবেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৩, ২০১৮, ১৪:১৮

options
link
OMG! পাখি সেজে গাছে উঠে এ কী করলেন যুবক?

 

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘আমি ভবঘুরেই হব, এটাই আমার অ্যাম্বিশন।’ গায়ক নচিকেতার এই ‘অ্যাম্বিশন’ আশ্চর্য্যের কিছু নয়। তবে স্পেনের এক ব্যক্তির উচ্চাশা শুনলে ভিরমি খাওয়া আচরিত কিছু নয়। স্পেনের এই ব্যক্তি ‘পাখি’ হতে চান। অনেক কবিই পাখি হতে চেয়ে একাধিক কবিতা লিখেছেন। তবে তাঁরা কবিতা লিখেই ক্ষান্ত থেকেছেন। কিন্তু এক্ষেত্রে তা হয়নি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আপনার সঙ্গীর ভালবাসা খাঁটি তো? বলে দেবে রাশিফল]

Advertisement

একটি ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদন মতে, নিজেকে পাখি বলে ভাবতে শুরু করেন স্পেনের আলবাসেতে শহরের এক ব্যক্তি। তারপর পাখিদের মতোই জীবনযাপন করতে শুরু করেন তিনি। তবে এতে কারও অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু একদিন বিষয়টি মাত্রা ছাড়ায়। ওই দিন পাখির মতো একটি পোশাক পরে রাস্তার পাশে একটি গাছে চড়ে বসেন ওই ব্যক্তি। তারপর ওই সড়ক ধরে যাতায়াত করা লোকের গায়ে মলত্যাগ করতে থাকেন তিনি। এই ঘটনায় মুহূর্তে ভিড় জমে যায় ওই জায়গায়। গাছের মগডালে চড়ে বসা ওই ‘পক্ষীমানব’কে বাগে আনতে ডাকা হয় পুলিশকে। শেষমেশ বহু চেষ্টার পর তাঁকে নামিয়ে আনা হয়। তারপরই জানা যায় নেশাগ্রস্ত হয়ে গাছ চড়ে বসেছিল ওই ব্যক্তি। ডাক্তারি পরীক্ষার পর ওই ব্যক্তিকে মানসিকভাবে অসুস্থ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

ইতিমধ্যে নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে এই ঘটনাটি। তুঙ্গে উঠেছে বিতর্ক। অনেকেরই দাবি ঘটনাটি সম্পূর্ণ সাজানো। আদপে এমন কোনও ঘটনাই ঘটেনি। তবে ঘটনা সত্যতা নিয়ে সন্দেহ থাকলেও নেটিজেনদের মধ্যে আলোচনার বিরাম নেই।

[আরশোলার উৎপাত, বংশ ধ্বংস করতে বাড়িতেই আগুন যুবকের]

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.