সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘর ভেসে গিয়েছে বন্যার জলে। আর তাতে ছিপ বা জালের সাহায্য ছাড়াই মাছ ধরছেন এক ব্যক্তি। আমেরিকার টেক্সাসের ঘটনা। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেই ভিডিও। আর সোশ্যাল মিডিয়ার দৌলতে মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে সেটি।
[রাম রহিমের গুন্ডাদের তাণ্ডব রুখে দেশবাসীর কুর্নিশ কুড়োচ্ছেন ইনি]
হ্যারিকেন হার্ভে-র তাণ্ডবে বিপর্যস্ত আমেরিকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত টেক্সাস। খাবার থেকে শুরু করে পানীয় জল – কিছুই মিলছে না বলা চলে। বাড়িঘর, রাস্তাঘাট সবই প্রায় জলের তলায়। ঘরের ভিতরেও হাঁটু পর্যন্ত জল। এর মধ্যেই প্রকাশ্যে এল মজাদার এই ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, ঘরের মধ্যে বন্যার জলে ভেসে আসা মাছ ধরতে ব্যস্ত ওই ব্যক্তি। তিনবারের প্রচেষ্টায় ধরেও ফেলেন মাছ। সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে তাঁর সেই ভিডিওটি।
[ধর্ষক রাম রহিমের ২০ বছরের জেল, কী বললেন বাবা রামদেব?]
ভিভিয়ানা সালডানা নামে এক মহিলা সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তি বন্যায় ঢুকে পড়া মাছ ধরতে ব্যস্ত। শেষপর্যন্ত ধরেও ফেলেন মাছটি। ফেসবুকে ভিভিয়ানা লেখেন, ‘খাবার যখন ঘরেই পাওয়া যাচ্ছে তখন তার সন্ধানে বাইরে যাওয়ার কোনও প্রয়োজন নেই।’
[কোহলির সঙ্গে মেয়ের নাচের ভিডিও ভাইরাল, কট্টরপন্থীদের রোষের মুখে শামি]
ইতিমধ্যে পাঁচ লক্ষেরও বেশি মানুষ পোস্টটি শেয়ার করেছেন। দেখেছেন প্রায় কয়েক কোটি মানুষ। তবে কেউ কেউ প্রশ্ন তুলেছেন ভিভিয়ানা ও তাঁর পরিবার ঠিক আছে কিনা। টুইট করে তাঁর উত্তরও দিয়েছেন এই মহিলা। জানিয়েছেন, তাঁরা সবাই সুস্থ রয়েছেন। ভিডিওটি দেখে নিন আপনিও।
সর্বশেষ খবর
-
‘ইসলামই শ্রেষ্ঠ’, মন্তব্য কর্নাটকের মন্ত্রীর, হিন্দু ধর্মকে হেয় করার অভিযোগ বিজেপির
-
ঠোঁটে সারাক্ষণ কৃষ্ণনাম, সাধু বেশে আশ্রয় নিয়ে একের পর এক মঠে লুট! তারপর…
-
নেপালের দুর্যোগে ভাসবে উত্তরপ্রদেশ? ফুঁসছে নারায়ণী-গণ্ডক, প্লাবনের শঙ্কায় সতর্কতা একাধিক জেলায়
-
পাথর হয়েছিল পিত্তথলিতে, অস্ত্রোপচার হল অ্যাপেনডিক্স! কাঠগড়ায় এনআরএস হাসপাতাল
-
হবু স্ত্রী ইউরোপের রাজকন্যা! বিলাওয়াল ভুট্টোর বিয়ে নিয়ে জল্পনা, কী বলছে পাকিস্তান পিপলস পার্টি?