সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘টিন্ডার’ ডেটিং সাইটে আলাপ হওয়া বান্ধবী যৌনতায় অনুমতি দেননি৷ তাই বান্ধবীকে নৃশংসভাবে হত্যা করল যুবক৷ বান্ধবীর দেহ লোপাটের চেষ্টা করতে গিয়ে তাঁর শরীরে অ্যাসিড ঢেলে দিল সে৷ মেক্সিকোর এই ঘটনা প্রকাশ্যে আসতে সোশ্যাল মিডিয়ার বন্ধুদের নিয়ে উঠছে নতুন করে প্রশ্ন৷
২৬ বছর বয়সী ইমানুয়েল ডেলানি বেশ কয়েকদিন ধরেই ফ্রান্সিস রুথ ইবারার সঙ্গে ডেট করছিলেন৷ তাঁরা পরস্পরের সঙ্গে বেশ কয়েকবার দেখা করেন বলেও পুলিশ সূত্রে খবর৷ কিন্তু আচমকাই কয়েকদিন আগে গায়েব হয়ে যান ইবারা৷ জানা যায়, এরপর ডেলানির বাড়িতে তল্লাশি চালানো হলে, তার বাড়ির আবর্জনার বাক্স থেকে বিকৃত পচাগলা দেহ এবং হাড় উদ্ধার করে পুলিশ৷ সেই হাড়ের পরীক্ষা করেই জানতে পারা গিয়েছে সেটি আসলে ফ্রান্সিসের৷
প্রসঙ্গত, গত তিন ডিসেম্বর থেকেই নিখোঁজ ছিলেন ফ্রান্সিস৷ তাঁর পরিচিতরা জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই ডেলানির সঙ্গে ঘোরাফেরা করছিলেন তিনি৷ শুধু তাই নয়, শেষবার ও তাঁকে যখন দেখা গিয়েছিল, তিনি ডেলানির সঙ্গে ছিলেন বলেই জানিয়েছেন মৃতার পরিচিতরা৷
সর্বশেষ খবর
-
অভীকদের উত্তরণের নেপথ্যে স্বাস্থ্যদপ্তরের মাথারা! ‘থ্রেট কালচার’ তদন্তে বিস্ফোরক মোড়
-
রাষ্ট্রসংঘে সন্ত্রাস নিয়ে প্রশ্ন পাক সাংবাদিকের! জয়শংকর বললেন, ‘পাকিস্তানকে জিজ্ঞেস করুন’
-
আর থানার হাতে নয়, যাবতীয় দায়িত্ব নিচ্ছে সিকিউরিটি কন্ট্রোল! পাসপোর্ট যাচাইয়ে বড়সড় বদল
-
মেঘে মেঘে ভাগ ভারত! বর্ষার মরশুমে ইসরোর স্যাটেলাইট ছবিতে তুমুল চাঞ্চল্য
-
দীক্ষার নামে তারাপীঠ নিয়ে গিয়ে যুবতীকে বিয়ে, যৌনতা! কুকীর্তি ফাঁস হতেই গ্রেপ্তার ‘কাপালিক অঘোরী’