সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনরাত চোখে চোখ, হাতে হাতে৷ এক মুহূর্ত কাছছাড়া হওয়ার জো নেই৷ তাহলেই মন আমার কেমন কেমন করে…! প্রেমের পূর্বরাগের এমন গাঢ় অনুভূতি রন্ধ্রে রন্ধ্রে অনুভব করেও প্রিয়তমাকে আপন করার উপায় নেই৷ কারণ তার মন নেই৷ আছে শুধু কিছু সার্কিট, চিপ আর সফটওয়্যার৷ আমাদের সর্বক্ষণের সঙ্গী স্মার্টফোন সঙ্গী হিসাবে যতই স্মার্ট, সপ্রতিভ হোক না কেন আদতে তো ফোন৷ তাই তার সঙ্গে প্রেম পরিণতিহীন৷

যদিও স্মার্টফোন প্রেমের এই বাধা সম্প্রতি ভেঙে দিয়েছেন এক মার্কিন তরুণ৷ রীতিমতো ধূমধাম করে রীতি রেওয়াজ মেনে নিজের স্মার্টফোনকে বিয়ে করেছেন তিনি৷ লাস ভেগাসের গির্জায় আয়োজিত সেই বিবাহ অনুষ্ঠানে কোনও কমতি ছিল না৷ রীতি মেনে টাক্সেডো পরে বিয়ের আসরে এসেছিলেন বর অ্যারন শারভেন্যাক৷ কনেকে পরনো হয়েছিল ডিজাইনার প্রোটেকটিভ কভার৷
স্ত্রীকে সুখ-স্বাচ্ছন্দ্য দেওয়ার প্রতিশ্রুতির পাশাপাশি আংটি বদল, চুম্বন কিছুই বাদ যায়নি৷ অ্যারন বলেন, স্মার্টফোনের উপর নির্ভরশীলতা বোঝাতেই এই সিদ্ধান্ত৷

দেখে নিন বিয়ের ভিডিওটি :
সর্বশেষ খবর
-
রাষ্ট্রসংঘে সন্ত্রাস নিয়ে প্রশ্ন পাক সাংবাদিকের! জয়শংকর বললেন, ‘পাকিস্তানকে জিজ্ঞেস করুন’
-
আর থানার হাতে নয়, যাবতীয় দায়িত্ব নিচ্ছে সিকিউরিটি কন্ট্রোল! পাসপোর্ট যাচাইয়ে বড়সড় বদল
-
মেঘে মেঘে ভাগ ভারত! বর্ষার মরশুমে ইসরোর স্যাটেলাইট ছবিতে তুমুল চাঞ্চল্য
-
দীক্ষার নামে তারাপীঠ নিয়ে গিয়ে যুবতীকে বিয়ে, যৌনতা! কুকীর্তি ফাঁস হতেই গ্রেপ্তার ‘কাপালিক অঘোরী’
-
রাষ্ট্রপতির কাছে পৌঁছয়নি গুন্ডাদমন বিল! হঠাৎ সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বললেন, ‘মিথ্যা খবর’