সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছিল পুরস্কার বিতরণের মঞ্চ৷ হয়ে উঠল প্রতিবাদের মঞ্চ৷ ৭৪তম গোল্ডেন গ্লোবের মঞ্চকেই আমেরিকার সদ্য নির্বাচিত প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদের মঞ্চ হিসেবে বেছে নিলেন হলিউড অভিনেত্রী মেরিল স্ট্রিপ৷ আর শুনলেন উপস্থিত তারকা দর্শকরা৷
এদিন গোল্ডেন গ্লোবের মঞ্চে সিসিল বি দেমিলি লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার নিতে মঞ্চে ওঠেন মেরিল৷ এরপরই তিনি নাম না করে ট্রাম্পকে বিঁধে চলেন৷ স্ট্রিপ বলেন, হলিউডে সারা বিশ্ব থেকে প্রতিভা এসেছে৷ আপনি যদি সবাইকে বের করে দিতে চান তাহলে আপনাকে ফুটবল ও মাঝারি মানের মার্শাল আর্টই দেখতে হবে৷
(গ্ল্যামারে গোল্ডেন গ্লোব মাতালেন প্রিয়াঙ্কা-দীপিকা)
২০১৫ সালে ক্যারোলিনার এক প্রচার সভায় ট্রাম্প এক প্রতিবন্ধী সাংবাদিককে উপহাস করেন৷ এদিন তা নিয়েও সদ্য নির্বাচিত প্রেসিডেন্টকে একহাত নেন অভিনেত্রী৷ তিনি বলেন এটা কোনও ছবি নয়, বাস্তব ঘটনা৷ ক্ষমতাসীন কোনও মানুষ যখন এমন আচরণ করেন, তখন অবাক হতে হয়৷ হিংসা হিংসাকেই জন্ম দেয়৷ অপমান, অপমানকেই জন্ম দেয়৷
.@violadavis gives the introduction for this year’s Cecil B. DeMille Award recipient, Meryl Streep. #GoldenGlobes pic.twitter.com/LafpKlwsDh
— Golden Globe Awards (@goldenglobes) January 9, 2017
নিজের ভাষণে এইভাবেই ট্রাম্পের সমালোচনা করেন আটবারের গোল্ডেন গ্লোবজয়ী অভিনেত্রী৷ উপস্থিত দর্শকরা নীরব হয়ে শুনছিলেন তাঁর এই বার্তা৷ পরে হাততালিতে ভরে যায় গোটা প্রেক্ষাগৃহ৷ পরে এই ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে ট্রাম্প বলেন ‘ওভাররেটেড’ অভিনেত্রীর থেকে তিনি এটাই আশা করেছিলেন৷
Meryl Streep, one of the most over-rated actresses in Hollywood, doesn’t know me but attacked last night at the Golden Globes. She is a…..
— Donald J. Trump (@realDonaldTrump) January 9, 2017
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?