Mojtaba Khamenei

‘শত্রুর মনোবল ভেঙে গিয়েছে’, অসুস্থতার গুঞ্জনের মাঝেই কড়া হুঁশিয়ারি মোজতবার

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, 'শত্রুরা মিডিয়াকে হাতিয়ার করে মানুষের মন ও চিন্তাভাবনাকে প্রভাবিত করে আমাদের জাতীয় ঐক্যকে দুর্বল করার চেষ্টা করছে। তবে ওদের এই ষড়যন্ত্র সফল হবে না।'

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৪, ২০২৬, ১৭:২৬

options
link
‘শত্রুর মনোবল ভেঙে গিয়েছে’, অসুস্থতার গুঞ্জনের মাঝেই কড়া হুঁশিয়ারি মোজতবার
মোজতবা খামেনেই। ফাইল ছবি

গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় গুরুতর আহত হয়েছিলেন ইরানের সুপ্রিম লিডার মোজতবা খামেনেই। তাঁর শারীরিক অবস্থা নিয়ে গুঞ্জনের মাঝেই বিবৃতি জারি করলেন আয়াতোল্লা খামেনেইয়ের পুত্র। শুক্রবার জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, ‘আমাদের অসাধারণ একতা শত্রুর মনোবল ভেঙে দিয়েছে।’ পাশাপাশি তিনি আরও বলেন, মিডিয়াকে হাতিয়ার করে এখন ‘ব্রেন গেম’ খেলছে আমেরিকা ও ইজরায়েল।

Advertisement

শুক্রবার এক বিবৃতি জারি করে ইরানবাসীর উদ্দেশে মোজতবা খামেনেই (Mojtaba Khamenei) লেখেন, ‘আমাদের দেশবাসীর ঐক্য শত্রুকে পরাজিত করেছে। শত্রুর মনোবল ভেঙে গিয়েছে।’ এই ঐক্য বজায় রাখার আর্জি জানান মোজতবা। তিনি আরও বলেন, ‘আমাদের এই শক্তিশালী ঐক্যের জেরে শত্রু আরও দুর্বল ও অসহায় হয়ে পড়বে।’ শুধু তাই নয়, আমেরিকা ও ইজরায়েলকে তোপ দেগে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ‘শত্রুরা মিডিয়াকে হাতিয়ার করে মানুষের মন ও চিন্তাভাবনাকে প্রভাবিত করে আমাদের জাতীয় ঐক্যকে দুর্বল করার চেষ্টা করছে। তবে ওদের এই ষড়যন্ত্র সফল হবে না।’

Advertisement

মোজতবা খামেনেই লেখেন, ‘আমাদের দেশবাসীর ঐক্য শত্রুকে পরাজিত করেছে। শত্রুর মনোবল ভেঙে গিয়েছে।’

উল্লেখ্য, মোজতবার শারীরিক অবস্থা নিয়ে গুঞ্জন ছড়িয়েছে গোটা বিশ্বে। ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-এর এক রিপোর্টে সম্প্রতি দাবি করা হয়েছে, শারীরিক ও মানসিক উভয় দিক দিয়েই বিপর্যস্ত মোজতবা। মুখ ও ঠোঁট এমন ঝলসে গিয়েছে, প্রয়োজন প্লাস্টিক সার্জারির। এমনকী সেই কারণে তিনি ভালো করে কথাই বলতে পারছেন না। জানা গিয়েছে, বাদ পড়েছে তাঁর একটি পা-ও। তিনবার অস্ত্রোপচার করেও লাভের লাভ কিছু হয়নি। সম্ভবত সেই পায়ের পরিবর্তে প্রস্থেটিক পা বসানো হবে। এদিকে তাঁর একটি হাতেও অস্ত্রোপচার হয়েছে। সেটি ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে। তবে এখনও সময় দরকার।

Advertisement

কুরসিতে বসার পর থেকে কখনওই জনসমক্ষে দেখা যায়নি মোজতবাকে। তাঁর কোনও ছবি বা ভিডিও প্রকাশ করা হয়নি। জানা যাচ্ছে, এটাও সুচিন্তিত সিদ্ধান্ত। সুপ্রিম লিডার চান না চোটগ্রস্ত চেহারায় কিংবা কম্পিত কণ্ঠে দেশের আমজনতার মুখোমুখি হতে। এই মুহূর্তে খুব বিশেষ মানুষজন ছাড়া আর কারওই তাঁর সঙ্গে দেখা করার অনুমতি নেই। এদিকে মার্কিন হামলায় তিনি প্রাণে বেঁচে গেলেও মারা গিয়েছেন তাঁর স্ত্রী। প্রয়াত সন্তানও। এই পরিস্থিতির মাঝেই সামনে এল মোজতবার লিখিত বার্তা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.