সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশেষ এক স্নায়ুরোগে শরীরের বিশেষ কিছু অঙ্গে সাড় পাচ্ছিলেন না এক মাঝবয়সী মহিলা৷ বিশেষত পা-সহ শরীরের নিম্নাংশেই হচ্ছিল সমস্যা৷ তা দূর করতে অদ্ভুত দাওয়াই চিকিৎসকের৷ রোগিণীকে সারিয়ে তুলতে প্রায় ছয় মাস তাঁর সঙ্গে সঙ্গমে লিপ্ত হলেন ওই চিকিৎসক৷
[ ‘পাঁচ নকশালকে খতম করেছে আমার ছেলে, ওর জন্য গর্বিত’ ]
ঘটনা দক্ষিণ লন্ডনের৷ অভিযুক্ত চিকিৎসক রোগিণীকে বোঝান যে, সঙ্গম সত্যিই কার্যকরী৷ নিয়মিত তা করলেই স্নায়ু চনমনে হবে৷
এবং সাড় ফিরে আসবে শরীরে৷ বিশেষত গোপনাঙ্গে৷ নিজের কথার বিশ্বাসযোগ্যতা বাড়াতে তিনি বলেন, তিনি একজন ডাক্তার৷ সব জেনেবুঝেই তিনি সঙ্গমের পরামর্শ দিচ্ছে, রোগিণী যেন তাঁকে বিশ্বাস করেন৷ ডাক্তারের এহেন অভয়বাণী শুনে রোগিণীও বিশ্বাস করেন৷ ভেবেছিলেন সঙ্গমেই আবার শরীরের পুরনো অবস্থা ফিরে পাবেন তিনি৷ এরপর শুরু হয় ডাক্তারের সঙ্গে নিয়মিত সঙ্গম প্রক্রিয়া৷ প্রায় ছয় মাস এভাবেই রোগিণীর সঙ্গে লিপ্ত থাকেন লন্ডনের ওই চিকিৎসক৷ এরপর একদিন এক নার্সকে রোগিণী সব কথা বলে ফেলেন৷ শুনে নার্স জানান, আসলে ওই রোগিণী পা দিয়েছেন ডাক্তারের যৌন ফাঁদে৷ এরপরই বেঁকে বসেন ওই মহিলা৷ প্রকাশ্যে আসে এ ঘটনা৷ জানা যাচ্ছে, ওই ডাক্তারের বিরুদ্ধে এর আগেও ধর্ষণের অভিযোগ উঠেছিল৷
[ ‘পাঁচ নকশালকে খতম করেছে আমার ছেলে, ওর জন্য গর্বিত’ ]
ঘটনার জল গড়িয়েছে আদালত পর্যন্ত৷ ডাক্তার অবশ্য নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন৷ জানিয়েছেন, ওই রোগিণীর সঙ্গে তাঁর আলাদা কোনও সম্পর্কই ছিল না৷ তাঁর পাল্টা অভিযোগ, রোগিণীই তাঁর সঙ্গে সঙ্গমে লিপ্ত হতে চেয়েছিলেন৷ না পেরেই তাঁকে ফাঁসানোর চেষ্টা করে হচ্ছে দাবি চিকিৎসকের৷
সর্বশেষ খবর
-
ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত বিক্রি! এক সপ্তাহে তদন্ত শেষের নির্দেশ হাই কোর্টের
-
শোভনের হাতে পায়েস মুখ, সোহিনীর সাধভক্ষণে কী ছিল মেনুতে?
-
অন্নপূর্ণার আবেদন ‘আন্ডার প্রসেস’, বাতিল হবে না তো? জেনে নিন এই সময়ে কী করণীয়
-
যাত্রী স্বাচ্ছন্দ্যই মূল, ঢেলে সাজানো হচ্ছে শিয়ালদহ-বহরমপুর ডিভিশন
-
সোশাল মিডিয়ার ‘পরীক্ষা’য় কেন্দ্রীয় মন্ত্রীদের রিপোর্ট কার্ড, ‘ফ্রেন্ডস’ ভিডিও ডিলিটেও ফার্স্ট বয় মোদি!