Mojtaba Khamenei

যুদ্ধে আহত ইরানের নয়া সুপ্রিম লিডার! খুঁজে বের করে মারার হুমকি দিয়েছিল ইজরায়েল

জানা যাচ্ছে, যুদ্ধের জেরেই আহত হয়েছেন মোজতবা। যদিও তাঁর আঘাত সম্পর্কে বিশদে কিছুই জানা যায়নি। কবে কোন হামলায় তিনি আহত হয়েছেন সে বিষয়েও কিছু জানায়নি তেহরান।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৯, ২০২৬, ১৬:১৫

options
link
যুদ্ধে আহত ইরানের নয়া সুপ্রিম লিডার! খুঁজে বের করে মারার হুমকি দিয়েছিল ইজরায়েল
ইরানের নয়া সুপ্রিম লিডার মোজতবা খামেনেই। ফাইল ছবি

ইজরায়েলের হামলায় আহত ইরানের নয়া সুপ্রিম লিডার আয়াতোল্লার পুত্র মোজতবা খামেনেই (Mojtaba Khamenei)! ইহুদি সংবাদমাধ্যম টাইমস অফ ইজরায়েল ইরানের সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে এমনই চাঞ্চল্যকর দাবি করেছে। জানা যাচ্ছে, যুদ্ধের জেরেই আহত হয়েছেন মোজতবা। যদিও তাঁর আঘাত সম্পর্কে বিশদে কিছুই জানা যায়নি। কবে কোন হামলায় তিনি আহত হয়েছেন সে বিষয়েও কিছু জানায়নি তেহরান। তবে অনুমান করা হচ্ছে, ২৮ ফেব্রুয়ারি অইজরায়েলের হামলাতেই আহত হয়েছেন মোজতবা।

Advertisement

ইরানের সরকারি সংবাদমাধ্যমের তরফে মোজতবা খামেনেইকে ‘জানবাজ’ বলে উল্লেখ করা হয়েছে। যার অর্থ, ‘শত্রুর হামলায় আহত’। এই ঘটনার পরই ইরানের নয়া সুপ্রিম লিডারের শারীরিক অবস্থা নিয়ে শুরু হয়েছে জল্পনা। ইরান প্রশাসনের তরফে অবশ্য এই ইস্যুতে কোনও মন্তব্য করা হয়নি। গত ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল ও আমেরিকা যৌথভাবে হামলা চালিয়েছিল তেহরানে খামেনেইয়ের দপ্তরে। সূত্রের খবর, সেই হামলায় সুপ্রিম লিডার আয়াতোল্লা খামেনেই-সহ মৃত্যু হয় মোজতবার স্ত্রী ও পুত্রের। অনুমান করা হচ্ছে, এই হামলাতেই আহত হয়েছেন মোজতবা। শুধু তাই নয়, সেদিনের ঘটনার পর এখনও পর্যন্ত প্রকাশ্যে দেখা যায়নি মোজতবাকে।

Advertisement

ইরানের সরকারি সংবাদমাধ্যমের তরফে মোজতবা খামেনেইকে ‘জানবাজ’ বলে উল্লেখ করা হয়েছে। যার অর্থ, ‘শত্রুর হামলায় আহত’।

উল্লেখ্য, ভারতীয় সময় রবিবার গভীর রাতে ইরানের নয়া সুপ্রিম লিডার হিসেবে আয়াতোল্লা সইয়েদ মোজতবা হোসেইনি খামেনেইকে বেছে নেওয়া হয়। নিয়ম মেনেই ইরানের ৮৮ সদস্যের বিশেষজ্ঞ পরিষদ তাঁদের সিদ্ধান্তে সিলমোহর দেয়। এই পদ মোজতবাকে সমগ্র দেশের শাসন পরিচালনার অধিকার দিল। দেশের যাবতীয় বিষয়ে তাঁর সিদ্ধান্তই চূড়ান্ত বলে ধরা হবে। ঠিক যেমনটা পিতা আয়াতোল্লা আলি খামেনেইর ক্ষেত্রে ছিল। এক বিবৃতিতে তেহরান জানিয়েছে, “নির্ণায়ক ভোটের মাধ্যমে বিশেষজ্ঞ পরিষদ আয়াতোল্লা সইয়েদ মোজতবা হোসেইনি খামেনেইকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের পবিত্র আইনি ব্যবস্থার তৃতীয় নেতা হিসেবে নিযুক্ত করেছে।”

Advertisement

তবে সুপ্রিম লিডার বেছে নেওয়ার ক্ষেত্রে আগেই হুঁশিয়ারি দিয়েছিল ইজরায়েল ও আমেরিকা। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতার নির্বাচনে আমেরিকার মতামত নেওয়া প্রয়োজন। আমেরিকার সম্মতিতে কাউকে ওই পদে বসানো হলে ইরানের উন্নয়নের পক্ষে কাজ করবে হোয়াইট হাউস। অন্যদিকে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একাধিকবার হুমকি দিয়েছেন, পরবর্তী খামেনেই নির্বাচন করবেন যারা, তাদেরও আয়াতোল্লা আলি খামেনইর মতো নরকে ঠাঁই হবে। ছাড় দেওয়া হবে না সুপ্রিম লিডার বাছাওকারি কমিটির সদস্যদেরও। এহেন পরিস্থিতির মাঝে মোজতবার আহত হওয়ার খবর সাড়া ফেলে দিয়েছে তেহরানে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.