হরমুজ প্রণালীকে আগের অবস্থায় ফেরাতে দেব না। ইরানকে যদি অপরিশোধিত তেল বিক্রি করতে না দেওয়া হয়, তাহলে কোনও উপসাগরীয় দেশকেই তেল বিক্রি করতে দেব না। ঠিক এই ভাষাতেই আমেরিকাকে হুঁশিয়ারি দিলেন ইরানের ইরানের সংসদের স্পিকার ও প্রধান আলোচক মহম্মদ বাঘের ঘালিবফ।
আরও পড়ুন:
ঘালিবফ তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘যেখানে আমরা তেল বিক্রি করতে পারব না, সেখানে অন্য কাউকেও তেল বিক্রি করতে দেওয়া হবে না। আমাদের নিরাপত্তা নিশ্চিত না হলে কোনও পরিকাঠামোরই নিরাপত্তা থাকবে না। হরমুজ প্রণালীর নিরাপত্তা নির্ভর করছে মার্কিন বাহিনীর সরে যাওয়ার উপর। আমরা বারবার বলেছি, এই প্রণালীর পরিস্থিতি আর যুদ্ধ-পূর্ববর্তী অবস্থায় ফিরে যাবে না।’
এদিকে এক টানা ১২ দিন ধরে ইরানে গোলাবর্ষণ করছে ওয়াশিংটন। বুধবার মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) একটি বিবৃতিতে জানিয়েছে, হরমুজে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ এবং নিরীহ নাবিকদের নিশানা করছে ইরান। তাদের শিক্ষা দিতেই ফের তেহরানে সামরিক অভিযান চালানো হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশেই গোটা অভিযান চলেছে।
প্রসঙ্গত, একদিকে যখন আমেরিকার লক্ষ্যবস্তু – সেতু, রেল স্টেশন, বিমানবন্দরের মতো ইরানের জরুরি পরিকাঠামো। তখন পালটা মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলিতে হামলা চালাচ্ছে তেহরান। মঙ্গলবার ইরানের ইসলামিক রেভিলিউশনারি গার্ড কর্পস জানায়, নতুন করে কুয়েত এবং বাহারিনের মার্কিন সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে তারা। পাশাপাশি, আরও বড় হামলা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা।
সর্বশেষ খবর
-
হিন্দু পাত্রের সঙ্গে বাগদান ইদার, মেয়ে জামাইয়ের ছবি শেয়ার করে সুখবর দিলেন ইমতিয়াজ
-
জেলেই ভোট কাটবে নন্দীগ্রামের কং প্রার্থীর, ৭ অক্টোবর পর্যন্ত জেল হেফাজত মিলন প্রধানের
-
জন্মসালের সঙ্গে শিক্ষাগত যোগ্যতায় গরমিল! হাসিরানির হলফনামা নিয়ে হাই কোর্টে মামলা কংগ্রেসের
-
সম্পদ সৃষ্টির থেকে সম্পদ বণ্টন, কীভাবে বদলে যাচ্ছে অবসর পরিকল্পনা নিয়ে আলোচনা
-
মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে লক্ষ্মীবারে কলকাতায় গৌতম আদানি, বাংলায় বিপুল বিনিয়োগের সম্ভাবনা