North Korea

ফের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার! আছড়ে পড়ল জাপানের বিশেষ আর্থিক অঞ্চলের বাইরেই

গত ২ সপ্তাহে এই নিয়ে ৭ বার ক্ষেপণাস্ত্র ছুঁড়ল কিমের দেশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৯, ২০২২, ১১:৪৮

options
link
ফের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার! আছড়ে পড়ল জাপানের বিশেষ আর্থিক অঞ্চলের বাইরেই
প্রতীকী ছবি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া (North Korea)। রবিবার সমুদ্রে আছড়ে পড়ল তাদের ছোঁড়া ব্যালেস্টিক মিসাইল। দক্ষিণ কোরিয়ার সেনার তরফে এমনটাই জানানো হয়েছে বলে সংবাদ সংস্থা ইয়োনহাপ সূত্রে জানা যাচ্ছে। জাপানের প্রধানমন্ত্রীর দপ্তরের টুইটারেও এই বিষয়ে জানানো হয়েছে। গত ২ সপ্তাহে এই নিয়ে ৭ বার ক্ষেপণাস্ত্র ছুঁড়ল কিমের দেশ।

Advertisement

জানা যাচ্ছে, ক্ষেপণাস্ত্রটি জাপানের বিশেষ আর্থিক অঞ্চলের বাইরে পড়েছে। তবে এর ফলে জাপানের কোনও জাহাজের ক্ষতি হয়নি। আসলে আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার যৌথ সেনা মহড়ার ‘জবাব’ দিতেই রবিবারের ক্ষেপণাস্ত্র ছোঁড়া হল। গত সপ্তাহ থেকেই আমেরিকা, দক্ষিণ কোরিয়া ও জাপান যৌথ মহড়া শুরু করেছে।

Advertisement

[আরও পড়ুন: উৎসব মিটতেই দেশে ফের বাড়ছে করোনা সংক্রমণ, কোভিড গ্রাফের তেমন উন্নতি নেই]

এর আগে গত মঙ্গলবারই রাষ্ট্রসংঘ ও আমেরিকাকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে জাপানে (Japan) ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল উত্তর কোরিয়া (North Korea)। দেশের নাগরিকদের সতর্ক করে প্রশাসন। বিশেষ করে হোক্কাইডো দ্বীপের অধিবাসীদের এলাকা ছাড়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি বাতিল করা হয় বহু ট্রেন। দক্ষিণ কোরিয়ার দাবি, যেটি ছোঁড়া হয়েছিল সেটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল। উল্লেখ্য, ২০১৭ সালের পর এই প্রথম জাপানে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল উত্তর কোরিয়া।

Advertisement

তার আগে গত সপ্তাহেও ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে দেখা গিয়েছিল কিমের দেশকে। দক্ষিণ কোরিয়া ও আমেরিকা বহুদিন ধরেই দাবি করছে, গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতিও নিচ্ছেন কিম। এর আগে ২০০৬ সালে তারা প্রথম বার পারমাণবিক অস্ত্রের পরীক্ষামূলক নিক্ষেপ করেছিল। বরাবরই ‘যুদ্ধবাজ’ হিসেবে পরিচিত কিম জং-উন (Kim Jong Un) আমেরিকার নিষেধাজ্ঞা অমান্য করে শক্তি প্রদর্শন করেই চলেছেন। সাম্প্রতিক সময়ে নতুন করে এই শক্তি প্রদর্শনের মাত্রা বেড়েছে। যার ফলে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।

[আরও পড়ুন: দীপাবলির পর থেকে আন্দোলনের ঝাঁজ বাড়ানোর উদ্যোগ বিজেপির, শুরু সিঙ্গুর থেকে]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.