সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাঁড়ারে খাবার নেই অথচ অস্ত্র তৈরি করে চলেছে উত্তর কোরিয়া (North Korea)। আর মারণাস্ত্র তৈরির এই মহাযজ্ঞ চলছে দেশটির প্রধান একনায়ক কিম জং উনের নির্দেশে। এবার ফের সাবমেরিন থেকে মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করে আমেরিকাকে পরোক্ষে হুমকি দিল পিয়ংইয়ং।
North Korea tested new ‘submarine-launched ballistic missile’: AFP News Agency quoting Korean Central News Agency (KCNA)
Advertisement— ANI (@ANI) October 19, 2021
Advertisement
[আরও পড়ুন: মহাকাশে চক্কর চিনা আণবিক ক্ষেপণাস্ত্রের, তবে কি ব্যর্থ মার্কিন মিসাইল ডিফেন্স সিস্টেম?]
উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ-কে উদ্ধৃত করে এএফপি জানিয়েছে, মঙ্গলবার সাবমেরিন থেকে মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ চালিয়েছে পিয়ংইয়ং। এনিয়ে বিগত সপ্তাহে বেশ কয়েকটি ‘হাইপারসনিক’ ও ‘দূরপাল্লার’ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে কিমের ফৌজ। এই বিষয়ে রাষ্ট্রসংঘের নিষেধাজ্ঞা উড়িয়ে আমেরিকাকে চ্যালেঞ্জ জানিয়েছে উত্তর কোরিয়া। সবমিলিয়ে, আন্তর্জাতিক মঞ্চকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে ব্যালিস্টিক মিসাইল তৈরির কাজ চালিয়ে যাচ্ছে দেশটি।
উল্লেখ্য, আমেরিকার চাপানো আর্থিক নিষেধাজ্ঞা থেকে করোনা সংকটের জেরে উত্তর কোরিয়ায় (North Korea) পরিস্থিতি অত্যন্ত জটিল। এবছর ৮ লক্ষ ৬০ হাজার টন খাদ্যের অভাব রয়েছে সেদেশে। যার ফলে দেখা দিতে চলেছে প্রবল খাদ্যাভাব। এমনটাই সতর্কবার্তা দিয়েছিল রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা। কিন্তু তাতেও হুঁশ ফেরেনি দেশটির একনায়ক কিম জং উনের। বরং, ফের ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করল তাঁর ফৌজ। এমনিতেই উত্তর কোরিয়ার মুখ থুবড়ে পড়া অর্থনীতি ও খাদ্যসংকট বহুদিন ধরেই ভোগাচ্ছে সাধারণ মানুষকে। গত বছর অতিমারীর ধাক্কায় পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। দেশের সীমান্ত বন্ধের নির্দেশ দেন কিম। ফলে চিনের সঙ্গে বাণিজ্য কার্যত বন্ধ হয়ে যায়। তারপরই ঘূর্ণিঝড় ও বন্যার প্রকোপে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে থাকে।
বিশ্লেষকদের মতে, দক্ষিণ কোরিয়া ও আমেরিকার উপর চাপ তৈরি করতেই পরপর মিসাইল উৎক্ষেপণ করছে কিমের ফৌজ। উত্তর কোরিয়ার আণবিক অস্ত্র প্রকল্প নিয়ে বর্তমানে থমকে যাওয়া আলোচনা ফের চালু করতে চাইছেন একনায়ক কিম। এবং আমেরিকার সঙ্গে আলোচনার টেবিলে কিছুটা সুবিধাজনক অবস্থান হাসিল করতেই ফের মিসাইল উৎক্ষেপণ করে শক্তিপ্রদর্শন করছেন তিনি।
[আরও পড়ুন: অন্য রূপে গ্রেটা থুনবার্গ, পরিবেশ সম্মেলনের মঞ্চে বক্তব্য রাখতে উঠে নাচ সুইডিশ কিশোরীর!]
সর্বশেষ খবর
-
৭ মাস পর খুলছে কাঁকিনাড়া জুটমিল, শিল্পের পুনর্জাগরণে খুশি ৩০০০ শ্রমিক
-
নতুন ফোন কেনার প্ল্যান? জুলাইয়ে ফ্লিপকার্টে চলবে সেল, কবে থেকে শুরু?
-
নার্স মৃত্যুর তদন্তে গড়িমসি! ‘যেন থানায় না যেতে হয়’, পুলিশকে ‘ধমক’ মন্ত্রী অশোকের
-
তিরুমালা মন্দিরে পুজো দিয়ে চুল উৎসর্গ অনন্ত আম্বানির, মন্দিরকে ২৫টি ইলেকট্রিক বাস দানের প্রতিশ্রুতি
-
অস্ত্র ছেড়ে সস্ত্রীক ঘরে আসুক, ১৪ বছর পর মাওবাদী ছেলেদের কাছে আর্জি দুই পরিবারের