সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিড়িয়াখানায় সিংহের খাঁচায় নগ্ন হয়ে আত্মহত্যা করতে গিয়েছিল এক যুবক৷ ঘটনার জেরে সিংহকেই প্রাণে মারতে বাধ্য হয়েছিল চিড়িয়াখানা কর্তৃপক্ষ৷ ঠিক একইরকম ভাবে প্রাণ গেল এক গরিলার৷ এক শিশুকে বাঁচাতে চিড়িয়াখানার কর্মীদের গুলিতে প্রাণ গেল এক গরিলার৷
ঘটনা ওহিওর৷ চার বছরের এক শিশু পড়ে যায় গরিলার জন্য নির্দিষ্ট ঘেরাটোপে৷ গরিলাটি প্রাথমিকভাবে শিশুটির ক্ষতি করেনি৷ ঘটনার যে ছবি প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে শিশুটি চলে যেতে চাইলে গরিলাটি তাকে আটকে রাখার চেষ্টা করছে৷ এরকম পরিস্থিতিতে কী করবেন তা ভেবে উঠতে পারেননি চিড়িয়াখানার সাধারণ কর্মীরা৷ ডাক পড়ে স্পেশাল প্রশিক্ষণপ্রাপ্ত টিমের৷ কিন্তু গরিলার হাত থেকে শিশুটিকে উদ্ধার করার কোনও উপায় পাননি সেই টিমের সদস্যরা৷ ৪০০ পাউন্ড ওজনের গরিলাটি উত্তেজিত হয়ে উঠলে শিশুটির কী হাল হবে সে কথাই ভাবনাতে ছিল তাঁদের৷ ঘুমপাড়ানো গুলিতেও কাজ হবে কি না সন্দেহ ছিল সদস্যদের মনে৷ শেষমেশ শিশুটির জীবন সংকটের কথা ভেবে তাকে বাঁচানোরই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ৷ ফলত গুলি চালানো হয় গরিলাকে লক্ষ করে৷ প্রাণ যায় ১৭ বছরের গরিলাটির৷ শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
চিড়িয়াখানার প্রাণীদের নিরাপত্তা নিয়ে এই ঘটনা ফের প্রশ্ন তুলে দিল৷ এর আগে সিংহের হত্যাও দিকে দিকে সমালোচনার ঢেউ তুলেছিল৷ দর্শকের দোষের দায়ে কেন বন্যপ্রাণীদের প্রাণ দিতে হবে, সে প্রশ্ন উঠল আবারও৷
সর্বশেষ খবর
-
রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, নিউটাউনে দু’টি বাইকের সংঘর্ষে মৃত্যু নিরাপত্তারক্ষীর
-
দিনের পর দিন টাট্টু ঘোড়ার সঙ্গে যৌনতা! জেলে ব্রিটিশ কিশোর
-
রাজ্যবাসীকে ‘ফেস্টিভ প্যাকেজ’ উপহার খাদ্যমন্ত্রীর! ৫০ শতাংশ ছাড়ে মিলবে রেশন সামগ্রী
-
খুদে দুর্গা গড়েই চমক! দেশ-বিদেশে পাড়ি কৃষ্ণনগরের কৃশানুর অভিনব শিল্পকর্ম
-
‘তার মানে বিচার হবে’, অভয়া সৎকার মামলা সিবিআইয়ের হাতে যাওয়ার পর বললেন মা রত্না