সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একসঙ্গে ৪০০-রও তিমি রহস্যজনকভাবে ভেসে উঠল নিউজিল্যান্ডের সৈকতে৷ মৃত শতাধিক৷ বাকিদের শারীরিক অবস্থাও আশঙ্কাজনক৷ বিশালাকায় প্রাণীদের বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে বনদপ্তরের কর্মীরা৷ তাঁদের সাহায্যের জন্য সৈকতে নেমে পড়েছেন প্রায় ৫০০ জন স্বেচ্ছাসেবী৷
দক্ষিণ চিন সাগরে বিপজ্জনকভাবে মুখোমুখি চিন-মার্কিন যুদ্ধবিমান!

স্থানীয় প্রশাসনের এক আধিকারিক অ্যান্ড্রিউ লামাসনের কথায়, প্রায় ৪১৬টি বিশাল তিমি গোল্ডেন বে এলাকার ফেয়ারওয়েল স্পিট সৈকতের কাছে ভেসে উঠেছে৷ বনদপ্তর ও স্বেচ্ছাসেবকদের শত চেষ্টার পরও ১০০টির বেশি প্রাণ হারিয়েছে৷ কয়েকটি তিমিকে অবশ্য অনেক চেষ্টা করে সমুদ্রে ফেরত পাঠানো হয়েছে৷ কিন্তু আটকে পড়া তিমিদের লেজের ঝাপটার ফলে কাছে যাওয়াটাই বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে৷ তাও হাল ছাড়ছেন না তাঁরা৷
গোপনে আস্ত একটি পারমাণবিক শহর তৈরি করছে ভারত, অভিযোগ পাকিস্তানের

কিন্তু, এত পরিমানে তিমি হঠাৎ সৈকতের কাছে ভেসে উঠল কেন? এই প্রশ্নে এখনও কোনও সঠিক উত্তর খুঁজে পাননি বিশেষজ্ঞরা৷ কেউ কেউ মনে করছেন, অনেক সময় চোট-আঘাতে জর্জরিত হলে কিংবা বয়স হলে তিমির দল এভাবেই সৈকতে এসে আত্মহত্যা করে থাকে৷ আবার অনেকের ধারণা, এর জন্য দায়ী ফেয়ারওয়েল স্পিট সৈকতের ভৌগোলিক অবস্থান৷ দ্বীপটির এই অংশে অনেকটাই বাঁক রয়েছে৷ যার ফলে এর সৈকতের অগভীর জলে কোনও বিশাল প্রাণী আটকে পড়লে তার পক্ষে আবার সমুদ্রে ফেরা খুবই কঠিন৷ আর তিমি মাছ দলবদ্ধ প্রাণী৷ কোনও একজন বিপদে পড়লে তাঁর ডাকে পুরো দল ছুটে আসে৷ সেই ঘটনাই এই ক্ষেত্রে ঘটে থাকতে পারে৷
আমেরিকা যেতে চাই ফেসবুকের পাসওয়ার্ড
সর্বশেষ খবর
-
‘ক্রিকেটীয় বোধের ধারপাশ দিয়ে যায়নি’, উইকেট ছুড়ে দেওয়ায় পন্থকে তুলোধোনায় প্রাক্তন ক্রিকেটার
-
স্লিপার সেল তৈরির ছক! তপসিয়া থেকে গ্রেপ্তার আইএসআই এজেন্ট রানার সহযোগী ইমরান
-
মন্দারমণির পর ইসকনে সানি লিওন, ওড়নায় মাথা ঢেকে ভগবানের আরাধনায় ‘বেবি ডল’
-
সন্ধ্যা নামলেই গা ছমছম! কাঁকসার ২ স্বাস্থ্যকেন্দ্র যেন ভূতের বাংলো, পরিষেবাও তথৈবচ
-
জেলেনস্কির দুয়ারে ভয়ংকর ড্রোন হামলা রাশিয়ার! ধ্বংস ভারতীয় ধনকুবেরের স্টিল প্লান্ট, মৃত ২