সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘দাদা একটু চেপে’৷ ভিড়ে উপচে পড়া বাস ও লোকাল ট্রেনে এমন সম্বোধন সবারই জানা৷ তবে এবার হয়ত এমনটাই শুনতে পাওয়া যাবে পাকিস্তানি যাত্রীবাহী বিমানগুলিতে৷ ভাষা হয়ত বদলে যাবে কিন্তু পরিস্থিতি একই থাকবে৷
পুলিশের জালে আমেরিকান সেন্টার হামলার চক্রী
পাক সংবাদমাধ্যম সুত্রে খবর, জানুয়ারি মাসে করাচি থেকে সৌদি আরবগামী ‘পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স’-এর একটি বোয়িং-৭৭৭ বিমান অতিরিক্ত ৭ জন যাত্রী নিয়ে উড়ান ভরে৷ সমস্ত সুরক্ষা নির্দেশ জলাঞ্জলি দিয়ে ওই অতিরিক্ত যাত্রীরা দাঁড়িয়ে থেকে সফর করেন৷ খবরটি ফাঁস হয়ে যাওয়ায় চাপের মুখে পরে তদন্তের নির্দেশ দিয়েছে সরকারি বিমানসংস্থাটি৷
সহপাঠীদের হাতে গণধর্ষণের শিকার দিল্লি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, ধৃত ৪
জানা গিয়েছে, উক্ত বোয়িং বিমানে আসন সংখ্যা ৪০৯৷ যদিও সেদিন ৪১৬ জন যাত্রী নিয়ে করাচী থেকে মদিনার উদ্দেশ্য রওয়ানা দেয় বিমানটি৷ অতিরিক্ত যাত্রীদের হাতে লিখে বোর্ডিং পাস দেওয়া হয় বলেও অভিযোগ৷ এই ঘটনার প্রেক্ষিতে বিমানটির চালক জানিয়েছেন যে, রওনা হওয়ার পর তিনি পুরো বিষয়টি জানতে পারেন৷ এত বড় একটি ভুল জানতে পেরেও তিনি বিমানটিকে করাচি ফিরিয়ে নিয়ে গেলেন না কেন জানতে চাওয়ায় চালক বলেন যে, বিমানটি ফেরাতে গেলে অনেকটা জ্বালানি নষ্ট করতে হত৷ এতে ক্ষতি হত বিমানসংস্থাটির৷
ফুটবলটা ভালই বোঝে মৌমাছিরা
অকর্মণ্যতা ও দুর্নীতির জন্য পাক সরকারি বিমানসংস্থাটি সবার কাছে হাসির খোরাক৷ সদ্য প্রকাশিত এক রিপোর্টে জানা গিয়েছে যে, একটি বিমানের জন্য প্রায় ৭৫০ জন কর্মী নিয়োগ করেছে সংস্থাটি৷ যদিও আন্তর্জাতিক মানে খুব বেশি হলে একটি বিমানের জন্য ২০০ জন কর্মীকে নিয়োগ করা যেতে পারে৷ এছাড়াও প্রায় ৩০০ বিলিয়ন টাকার ঋণও রয়েছে ওই বিমানসংস্থাটির উপর৷
হোয়াইট হাউসে সাংবাদিকদের ঢুকতে দিল না ট্রাম্প প্রশাসন
ক্রমশ ভেঙে পড়া অর্থনীতি ও অভ্যন্তরীণ অরাজকতায় জর্জরিত পাকিস্তান৷ তবুও কাশ্মীর দাবি করে যুদ্ধের হুঙ্কার দিতে পিছপা নয় ওই দেশ৷ যে দেশে প্লেন ও বাসের মধ্যে তফাত করতে পারছেনা, সেই দেশই নাকি কাশ্মীরিদের দুঃখ ঘোচাবে৷ ‘কানা ছেলের নাম পদ্মলোচন’ প্রবাদটি যে পাকিস্তানের ক্ষেত্রে ভীষণভাবে প্রযোজ্য তা বলাই বাহুল্য৷
সর্বশেষ খবর
-
ডুরান্ডে হজম ১০ গোল, নিজের ক্লাবের সম্মানরক্ষায় মাঠে নামবেন টাইগার? মুখ খুললেন বলিতারকা
-
‘জেন জি’-র মন বুঝেছেন ভাগবত, ‘গণতান্ত্রিক অধিকারে’র স্বীকৃতি দিয়েই পাশে থাকতে চান আরএসএস প্রধান
-
‘অপদার্থ সন্তান’, বাদশাকে খোঁচা হানি সিংয়ের, ‘বাদশাহী’ জবাবে বাজিমাত র্যাপারের
-
বন-মানুষের শত্রুতা! মধ্যপ্রদেশে বন্যপ্রাণীর হানায় মৃত ৫০, আট মাসে ৪৫টি বাঘের মৃত্যু
-
‘এখনই কোনও পদক্ষেপ নয়’, ১৬টি এফআইআরে অভিষেককে সাময়িক রক্ষাকবচ দিয়ে জানাল হাই কোর্ট