সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হোয়াইট হাউসে মোদি-বাইডেন (Modi-Biden) যৌথভাবে সীমান্ত-সন্ত্রাস নিয়ে বিবৃতি দিয়েছেন। সেই সময়ই দুই রাষ্ট্রনেতা পাকিস্তানকে বার্তা দিয়েছেন, তারা যেন তাদের মাটিকে জঙ্গি ঘাঁটি হতে না দেয়। স্বাভাবিক ভাবেই এই বিবৃতিতে রেগে লাল পাকিস্তান। এবার তারা পালটা বিবৃতি দিয়ে ভারত-আমেরিকাকে জবাব দিল।
পাকিস্তানের (Pakistan) বিদেশ মন্ত্রক ভারত-আমেরিকার যৌথ বিবৃতিকে ‘অযৌক্তিক, একতরফা এবং বিভ্রান্তিকর’ বলে জানিয়েছে। সেই সঙ্গে তাদের দাবি, এভাবে পাকিস্তানের নাম নেওয়াটা কূটনৈতিক বিধির পরিপন্থী।
[আরও পড়ুন: ‘টুকরে টুকরে গ্যাং প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে’, বিরোধীদের বৈঠককে খোঁচা গিরিরাজের]
উল্লেখ্য, ভারত ও আমেরিকার তরফে যে বিবৃতি দেওয়া হয়েছিল, সেখানে বলা হয়, ‘ওঁরা (বাইডেন ও মোদি) তীব্রভাবে আন্তঃসীমান্ত সন্ত্রাস ও জঙ্গিদের ছায়াযুদ্ধের নিন্দা করেছেন। সেই সঙ্গে পাকিস্তানকে বলা হয়েছে তারা যেন দ্রুত পদক্ষেপ করে নিশ্চিত করে যেন তাদের মাটিকে সন্ত্রাসী হামলার জঙ্গি ঘাঁটি হিসেবে ব্যবহার না করা হয়।’
কেবল ওই বিবৃতিই নয়, মার্কিন কংগ্রেসে মোদি যে ভাষণ দিয়েছিলেন, তাতে নানা প্রসঙ্গে সঙ্গেই পাকিস্তানের প্রসঙ্গও উঠেছিল। তিনি বলেছিলেন, ৯/১১-র মতোই মুম্বইয়ে হওয়া ২৬/১১ হামলা গোটা বিশ্বের আশঙ্কার কারণ হয়ে উঠেছিল। বোঝাই যাচ্ছে, পাকিস্তান এই সমালোচনায় ক্ষুব্ধ হয়ে উঠেছে। আর তাই পালটা বিবৃতি দিতে দেখা গেল ইসলামাবাদকে। যা বুঝিয়ে দিল এই বিবৃতিতে নতুন করে চাপ বেড়েছে প্রতিবেশী দেশের উপরে।
[আরও পড়ুন: একসময়ের বিচ্ছিন্নতাবাদীদের ঘাঁটি লালচকে এবার তৈরি হবে ‘বলিদান স্তম্ভ’, ভিত্তিপ্রস্তর স্থাপন শাহের]
সর্বশেষ খবর
-
ভারতের মাটিতে ভারতীয় দলের ম্যাচ, সম্প্রচার করবে পাকিস্তানি সংস্থা! কেন এমন সিদ্ধান্ত বোর্ডের?
-
‘একা হয়ে পড়েছিলাম’, ইডি তলব প্রসঙ্গে বলতে গিয়ে কেঁদে ভাসালেন নোরা
-
হড়পা বানে মৃত্যুমিছিল, নেপালে একতা চাইছেন ‘ভারতবিদ্বেষী’ বলেন্দ্র! নয়াদিল্লির পাঠানো ত্রাণ নেবেন?
-
যজ্ঞেই শয়তান তাড়ানোর কথা বলে ‘শ্লীলতাহানি’, গয়না নিয়ে উধাও সঙ্গিনী-সহ তান্ত্রিক
-
হড়পা বানে আটকে কৈলাসযাত্রী শিষ্যরা, বিধ্বস্ত নেপালে উদ্ধারকাজে নামতে চান সদগুরু!