সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তান নয়, যুদ্ধ করলে আন্তর্জাতিক মহলে বিচ্ছিন্ন হয়ে পড়বে ভারতই৷ এমনকী ভারতের অর্থনীতিও বিপর্যস্ত হবে৷ এমনটাই মত পাকিস্তানের প্রশাসনিক মহলের৷
পাকিস্তানের সংবাদপত্র ডন-এ প্রকাশিত এক প্রতিবেদনে পাকিস্তানের তরফে এক কূটনীতিক এই মতামত জানিয়েছেন৷ তাঁর মতে আন্তর্জাতিক মহলে পাকিস্তানকে একঘরে করার যে বার্তা রটেছে তা ‘মিথ’ মাত্র৷ এর মধ্যে সত্যতা কিছু নেই৷ বরং যুদ্ধ বাধলে একঘরে হবে ভারতই৷
উরি হামলার পর সারা দেশ পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার জন্য সরব হয়েছে৷ এমনকী ভারতীয় সেনাবাহিনীও তা দিতে উদগ্রীব৷ কিন্তু কূটনৈতিক পথে মোকাবিলা করার পথেই হাঁটছেন প্রধানমন্ত্রী৷ আন্তর্জাতিক মহলে চিন ও পাকিস্তানের সখ্য সুপরিচিত৷ মার্কিন কংগ্রেসে পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র ঘোষণা করার বিল পেশ হয়েছে মাত্র৷ তা বাস্তবায়িত হওয়া এখনও বহু সময়ের বিষয়৷ এমনকী আদৌ তা হবে কি না, সে নিয়েও সন্দেহ আছে৷ রাশিয়ার অবস্থানেও ভারত ভরসা করতে পারে তা নয়৷ এমন পরিস্থিতিতে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণায় যে হিতে বিপরীত হতে পারে তা আঁচ করেই অন্য পথে সমস্যা মোকাবিলা করার চেষ্টা চালাচ্ছে প্রশাসন৷ দেশের মানুষ যে ক্ষোভে ফুঁসছেন তা জানেন প্রধানমন্ত্রী৷ দেশবাসীর সেই রাগকে সম্মান জানিয়েও সরাসরি যুদ্ধের পথে এখনই হাঁটতে নারাজ তিনি৷ পাকিস্তানকে কঠোর জবাব দেওয়ার পাশাপাশি, দেশের অর্থনীতিও যাতে মজবুত থাকে সে ভাবনাও থেকে যাচ্ছে৷ এই প্রসঙ্গগুলোই উঠে এসেছে পাকিস্তানি কূটনীতিকের কথাতেও৷ অনামা ওই ব্যক্তির মতে, পাকিস্তান কখনওই যুদ্ধ শুরু করতে চায় না৷ তবে ভারত যদি তা শুরু করে তবে চাপে পড়বে ভারতই৷ পাকিস্তানকে আন্তর্জাতিক মহলে একঘরে করার পরিবর্তে ভারতই যে তা হয়ে উঠবে, এমনটাই অভিমত পাকিস্তানের৷
সর্বশেষ খবর
-
প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পের সুবিধা পাচ্ছেন ব্যবসায়ীরা? খোঁজ নিতে হঠাৎ হাওড়া ময়দানে মোদির ‘দূত’
-
ভরা কটালে জোয়ারের তোড়ে হলদি নদীতে নৌকাডুবি, সাঁতরে প্রাণে বাঁচালেন ১৫ যাত্রী
-
পুলিশকে গুলির পালটা এনকাউন্টার, জেল ভেঙে পালানো কুখ্যাত গ্যাংস্টার খতম পাঞ্জাবে
-
নেপাল বিপর্যয়ের মাস পেরলেও খোঁজ নেই, স্ত্রীকে পেতে মোদির দ্বারস্থ মুকুলপুত্র শুভ্রাংশু
-
বানর সেনার চোখে চশমা-হাতে গদা, ‘মহাকাব্য শ্রী রামায়ণ কথা’ পোস্টার ঘিরে হাসির রোল নেটভুবনে