সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের সঙ্গে শত্রুতা যে পাকিস্তানের কত বড় ‘গলার কাঁটা’ ফের তার প্রমাণ মিলল। জানা গেল, মাস দুয়েক ভারতের বিমানের জন্য নিজেদের আকাশপথ বন্ধ রাখার খেসারত ভালোই দিতে হয়েছে পড়শি দেশকে। ক্ষতির পরিমাণ ১২৭ কোটি টাকা। এই হিসেব দিয়েছে খোদ পাকিস্তানের জাতীয় সংসদ। তবে লোকসান সত্ত্বেও পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষের সামগ্রিক রাজস্ব ২০১৯ সালে ৫,০৮,০০০ ডলার থেকে বেড়ে ২০২৫ সালে ৭,৬০,০০০ ডলারে দাঁড়িয়েছে বলেই দাবি।
ভারত সিন্ধু চুক্তি বাতিল করেছিল গত ২৩ এপ্রিল। পহেলগাঁও হামলার পরপরই। এরপরই ২৪ এপ্রিল থেকে ভারতীয় বিমানের জন্য তাদের আকাশপথ ব্যবহার বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ইসলামাবাদ। যা অব্যাহত ছিল ৩০ জুন পর্যন্ত। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, এর ফরে ১০০-১৫০ ভারতীয় বিমানের পরিষেবা ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এতে আখেরে নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গই করেছে পাকিস্তান। কেননা এর জন্য তাদের হয়েছে বিপুল অঙ্কের লোকসান। সব মিলিয়ে ৪.১ বিলিয়ন পাকিস্তানি টাকা। যা ভারতীয় মুদ্রার হিসেবে ১২৭ কোটি টাকা। এর আগে ২০১৯ সালেও একই কাজ করেছিল পাকিস্তান। তখনও তাদের ক্ষতি হয়েছিল ৫৪ মিলিয়ন ডলার।
প্রসঙ্গত, পহেলগাঁওয়ে হামলা চালিয়ে ২৬ জন নিরীহ মানুষকে হত্যা করে পাক মদতপুষ্ট লস্কর-বাহিনীর জঙ্গি। এই নারকীয় হামলার পালটা দেয় ভারত। ইসলামাবাদের সঙ্গে একাধিক চুক্তি বাতিল করে দেয় নয়াদিল্লি। তাতে সীমান্তে উসকানি দিয়ে টানা ১২ দিন গোলাগুলি চালিয়েছিল। তারই প্রত্যাঘাতে গত ৭ মে ভারতীয় সেনাবাহিনী পরিমিত হামলা করে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিগুলি লক্ষ্য করে। যার পোশাকি নাম ‘অপারেশন সিঁদুর’। তাতে ৯টি জঙ্গি শিবির গুঁড়িয়ে যাওয়ার পাশাপাশি প্রায় ১০০ জঙ্গিকে নিকেশ করতে সফল হয় সেনাবাহিনী।
ভারতের পালটা সামরিক জবাব সামলাতে না পেরে সংঘর্ষবিরতির জন্য কাকুতিমিনতি করেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তাতে রাজি হয় নয়াদিল্লি। আর এই পরিস্থিতিতে পাকিস্তানকে যে হাতের পাশাপাশি ভাতেও মেরেছে ভারত তার প্রমাণ মিলল ফের। ভারতের জন্য নিজেদের আকাশপথ বন্ধ করে নিজেরাই ক্ষতির মুখে পড়ল তারা।
সর্বশেষ খবর
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?
-
‘এটা তো হওয়ারই ছিল’, হলিউডে সুযোগ পেয়েই কেন এমন বললেন বঙ্গতনয়া সায়নী?
-
পরকীয়ায় বাধা, প্রেমিকাকে সঙ্গে নিয়ে সন্তানদের সামনেই স্ত্রীকে খুন! হাড়হিম কাণ্ড ভরতপুরে
-
প্রতি আধঘণ্টায় ১ জনের মৃত্যু! কঙ্গোয় আরও মারাত্মক ইবোলা সংক্রমণ, প্রাণীদেহ থেকে ছড়াচ্ছে রোগ
-
কর্নাটকে নিষিদ্ধ হবে আরএসএস? সংঘকে চ্যালেঞ্জ করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য প্রিয়াঙ্ক খাড়গের