জম্মু ও কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ। বুধবার শ্রীনগরে দাঁড়িয়ে এমনই মন্তব্য করেছিলেন মার্কিন রাষ্ট্রদূত সের্জিও গোর। তাঁর এই মন্তব্যে ক্ষুব্ধ পাকিস্তান। এর জেরে এবার ইসলামাবাদে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল শাহবাজ শরিফের সরকার।
আরও পড়ুন:
পাকিস্তানের বিদেশমন্ত্রক একটি বিবৃতিতে জানিয়েছে, জম্মু ও কাশ্মীর আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি ‘বিতর্কিত অঞ্চল’, যা রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবনা অনুযায়ী নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। তাই গোরের মন্তব্যটি তথ্যগতভাবে ভুল। পাক বিদেশ মন্ত্রক আরও জানিয়েছে, জম্মু ও কাশ্মীর অবৈধভাবে দখল করে রেখেছে ভারত। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্যগুলি বাস্তব তথ্য ও দীর্ঘদিনের আন্তর্জাতিক অবস্থানের পরিপন্থী।
বুধবার প্রথম শ্রীনগর সফর করেন সের্জিও। দেখা করেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গেও। পহেলগাঁও হামলার পরে কেন্দ্রশাসিত অঞ্চলটিতে এটিই প্রথম কোনও শীর্ষ মার্কিন প্রতিনিধির একক সফর। সের্জিও বলেন, “এখানে আসতে পেরে ভালো লাগছে। এটি (জম্মু ও কাশ্মীর) ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমি এখানে প্রথমবার এসেছি। জায়গাটি অত্যন্ত সুন্দর।” উল্লেখ্য, অর্ধশতকের বেশি সময় ধরে কাশ্মীরে উসকানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে পাকিস্তান। এই অবস্থায় গোরের মন্তব্য বিশ্ব পর্যায়ে ভারতের স্বপক্ষে ইতিবাচক বার্তা বলেই মনে করছে বিশ্লেষকরা। কিন্তু মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্যের তীব্র নিন্দা করল পাকিস্তান।
সর্বশেষ খবর
-
ব্যাঙ্কের বাইরে এবার নিয়মিত টহল দেবে পুলিশ! নয়া নির্দেশিকা জারি লালবাজারের
-
যাত্রী সেজে গাড়িতে, ক্যাব চালকের মাথায় পিস্তল ঠেকিয়ে ফিল্মি কায়দায় ডাকাতি খাস কলকাতায়!
-
ইকবালের মতোই জলে ডুবে থাকে তার দিদি-বোনেরাও! ‘বাপমরা মেয়েগুলো’র চিন্তায় চোখে জল মায়ের
-
একজনের নামে ক’টা সিম কার্ড? আগস্টেই চালু হচ্ছে নয়া নিয়ম
-
রাতবিরেতে আচমকা পূর্ব বর্ধমানের স্বাস্থ্যকেন্দ্রে হানা স্বাস্থ্যমন্ত্রীর! ঘেঁটে দেখলেন ওষুধের স্টক