Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৯ আগস্ট ২০২৬
Sergio Gor

‘কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ’, শ্রীনগরে গিয়ে মন্তব্য ট্রাম্পের দূতের, কূটনৈতিক চাপে পাকিস্তান

জম্মু ও কাশ্মীরে মার্কিন নাগরিকদের ভ্রমণ সতর্কতা শিথিল করার বিষয়টি আমেরিকা পুনর্বিবেচনা করবে, আশ্বাস দেন সের্গিও গোর।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৯, ২০২৬, ১৮:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৯, ২০২৬, ১৮:০৬

options
link
‘কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ’, শ্রীনগরে গিয়ে মন্তব্য ট্রাম্পের দূতের, কূটনৈতিক চাপে পাকিস্তান zoom
ছবি: সংগৃহীত।
Advertisement

জম্মু ও কাশ্মীর ভারতের আবিচ্ছেদ্য অংশ। দীর্ঘদিন ধরে এই বিষয়ে জোরাল সওয়াল করে আসছে নয়াদিল্লি। এবার কাশ্মীরের মাটিতে দাঁড়িয়ে সেই দাবিকে মান্যতা দিলেন মার্কিন রাষ্ট্রদূত সের্গিও গোর। বুধবার প্রথমবার শ্রীনগর সফর করেন তিনি। সেই সময় গোর বলেন, জম্মু ও কাশ্মীর “ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ”।

এদিন ভূস্বর্গ সফরে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত। উল্লেখ্য, ৩৭০ ধারা বাতিল এবং পহেলগাঁও হামলার পরে কেন্দ্রশাসিত অঞ্চলটিতে এটিই প্রথম কোনও শীর্ষ মার্কিন প্রতিনিধির একক সফর। গোর বলেন, “এখানে আসতে পেরে ভালো লাগছে। এটি (জম্মু ও কাশ্মীর) ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমি এখানে প্রথমবার এসেছি। জায়গাটি অত্যন্ত সুন্দর।” উল্লেখ্য, অর্ধশতকের বেশি সময় ধরে কাশ্মীরে উসকানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে পাকিস্তান। এই অবস্থায় গোরের মন্তব্য বিশ্ব পর্যায়ে ভারতের স্বপক্ষে ইতিবাচক বার্তা। অন্যদিকে কূটনৈতিক চাপে পাকিস্তান।

Advertisement

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছের লোক হিসাবে পরিচিত সের্গিও গোর। এদিন তিনি আশ্বাস দেন, জম্মু ও কাশ্মীরের ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ের ভ্রমণ সতর্কতা শিথিল করার বিষয়টি আমেরিকা পুনর্বিবেচনা করবে। উল্লেখ্য, সন্ত্রাসবাদের আশঙ্কার কারণে আমেরিকা কাশ্মীর উপত্যকায় মার্কিন নাগরিকদের ‘লেভেল ৪’ বা ‘ভ্রমণ না করার’ নির্দেশিকা বলবৎ রেখেছে। বর্তমান কেন্দ্রীয় সরকারের প্রশংসা করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, “হোয়াইট হাউসের সুপারিশক্রমে যে ভ্রমণ সতর্কতা জারি হয়েছে, তা শিথিল করা উচিত কি না— আমরা বিষয়টি খতিয়ে দেখব। যেহেতু এলাকাটিকে আরও নিরাপদ ও সুরক্ষিত রাখার ক্ষেত্রে অসাধারণ সব পদক্ষেপ নেওয়া হয়েছে।”

গোরের সফরের আগে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পিডিপি প্রধান মেহবুবা মুফতি আবেদন করেন, আমেরিকা যেন কঠোর ভ্রমণ সতর্কতা পুনর্বিবেচনা করে এবং তা প্রত্যাহার করে নেয়। তিনি উল্লেখ করেন, উপত্যকার হাজার হাজার পরিবার জীবিকার জন্য পর্যটনের ওপরেই নির্ভরশীল। এদিকে ওমর আবদুল্লার সঙ্গে বৈঠকের পর এক্স হ্যান্ডেলে মার্কিন রাষ্ট্রদূত গোর লেখেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় কাশ্মীরকে অর্থনৈতিক সহযোগিতা দেওয়ার বিষয়টিতে জোর দেওয়া হয়েছে। আরও লেখেন, “আমরা অর্থনৈতিক সহযোগিতা গভীর করার এবং এমন সব সুযোগ সৃষ্টির উপায় নিয়ে আলোচনা করেছি, যা আমাদের উভয় দেশের জন্যই পারস্পরিকভাবে লাভজনক হবে।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.