সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করাচির কাছে লান্ধি রেল স্টেশনে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ২০ জন, আহত ৬৫৷ বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনাটি ঘটে করাচির প্রাণকেন্দ্র সিটি লাইনে৷
এদিন সকালে মুলতান ছেড়ে আসা জাকারিয়া এক্সপ্রেসের সঙ্গে লাহোরের দিক থেকে আসা ফরিদ এক্সপ্রেসের সংঘর্ষ হয়৷ এমনটাই জানিয়েছেন, রেলমন্ত্রকের ডিরেক্টর জেনারেল আশরফ লাঞ্জার৷ রেল সূত্রে খবর, সকালের ব্যস্ত সময় দুটি ট্রেনই ১৫ মিনিট অন্তর চলে৷ যে ট্রেন দু’টি দুর্ঘটনার কবলে পড়ে, সেই দুটি ট্রেনেই কয়েক হাজার করে যাত্রী ছিলেন৷
রেল সূত্রে জানানো হয়েছে, ফরিদ এক্সপ্রেস তখন লান্ধি স্টেশনে দাঁড়িয়ে ছিল৷ আচমকাই জাকারিয়া এক্সপ্রেস স্টেশনে ঢুকে পড়ে ও দুটি ট্রেনের মধ্যে ধাক্কা লাগে৷ রেলমন্ত্রকের কর্তাদের অনুমান, জাকারিয়া এক্সপ্রেসের চালক সম্ভবত সিগন্যাল খেয়াল করেননি৷ দুর্ঘটনার পর ঘটনাস্থলে ছুটে যায় উদ্ধারকারী দল৷ আহতদের উদ্ধার করে স্থানীয় জিন্নাহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ পাক রেলমন্ত্রী খোয়াজা সাদ রফিক এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করে টুইট করেছেন৷ পাশাপাশি, দুর্ঘটনায় আক্রান্তদের পাশে দাঁড়ানোর আশ্বাসও দিয়েছেন৷ নিহত ও আহতদের ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন রেলমন্ত্রী৷
Pakistan Railways announced 1.5 million PKR in compensation to families of departed soul in Khi Accident and 3 lac for injured ones.
— Khawaja Saad Rafique (@KhSaad_Rafique) November 3, 2016
সর্বশেষ খবর
-
ছেঁড়া হল মুখ্যমন্ত্রীর কাট আউট, দলের লোগো! মন্ত্রী পূর্ণিমার অফিসে ‘হামলা’ দুষ্কৃতীদের
-
বন্ধ হচ্ছে ‘কফি উইথ করণ’! ‘কত তারকার কেরিয়ার শেষ করেছি’, বিতর্কিত স্বীকারোক্তি করণ জোহরের
-
অষ্টমীতে ড্রাই ডে, সরকারি নির্দেশের পরে মদ মজুত বহু হোটেলে! অভিযানের হুঁশিয়ারি বিজেপি বিধায়কের
-
‘জঙ্গি কাসবের থেকেও বিপজ্জনক রাহুল’, আপত্তিকর ছবি পোস্ট করে বিতর্কে প্রাক্তন বায়ুসেনা কর্তা
-
আর সইতে হবে না জলকষ্ট, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর