সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই বলে ভূতের মুখে রাম নাম৷ পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দাবি, ভারতের সঙ্গে সমস্যার শান্তিপূর্ণ সমাধান চায় পাকিস্তান৷ বসনিয়ায় বসে শরিফের এই বার্তা যে নয়া দিল্লির উদ্দেশ্যে ছিল তা বলাই বাহুল্য৷
৩ দিনের বিদেশ সফরে গিয়ে বসনিয়ার পার্লামেন্টে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই মন্তব্য করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ৷ তাঁর দাবি তাঁর দেশ সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় না৷ সন্ত্রাসের বিরুদ্ধে পাকিস্তানও সমান ভাবে লড়াই করছে৷ তাঁদেরকেও আলকায়দা ও তেহেরিক-ই-তালিবানের মতো জঙ্গি সংগঠন থেকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হয়৷ তাঁর কথা মতো, পাকিস্তান নিজে ক্ষতিগ্রস্ত হয়ে বিশ্ববাসীকে সুরক্ষা দিচ্ছে৷ বিশ্ব থেকে সন্ত্রাসবাদকে নির্মূল করতে পাকিস্তান বদ্ধ পরিকর৷
এদিন বসনিয়ার সারাজেভোয় সেদেশের প্রধানমন্ত্রী ডেনিস ভিদিজের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনও করেন নওয়াজ শরিফ৷ সেখানে শরিফ বলেন, দুই দেশই একে অপরের সঙ্গে পারস্পরিক সম্পর্কের উন্নতি করতে চায়৷ দুই দেশের মধ্যে বানিজ্যিক সম্পর্কের উন্নয়নের বিষয়েও আশা প্রকাশ করেন তিনি৷ নওয়াজের এই বসনিয়া সফরে দু’দেশের জলবিদ্যুৎ, তাপবিদ্যুৎ-সহ একাধিক ক্ষেত্রে পারস্পরিক আদানপ্রদান নিয়ে চুক্তি হয়েছে বলে খবর৷
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?