সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার পাকিস্তানকে একহাত নিলেন আমেরিকার উপ-রাষ্ট্রপতি জো বিডেন৷ পাক-মার্কিন সম্পর্কে চলা চাপানউতর কে আরও বাড়িয়ে তিনি বলেন, পাকিস্তানের বিবেচনাহীন পদক্ষেপ পরমাণু যুদ্ধের সম্ভাবনা বাড়িয়ে তুলছে৷ ইসলামাবাদকে তুলোধোনা করে বিডেন বলেন, উত্তর কোরিয়া ও রাশিয়ার মত পাকিস্তানও দক্ষিণ এশিয়া ও পূর্ব এশিয়ায় পরমাণু যুদ্ধের পরিস্থিতি তৈরি করছে৷
পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা পাখতুনদের
ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে পরবর্তী মার্কিন প্রসাশনকে সতর্ক করে বিডেন বলেন যে বিশ্বে শান্তি বানিয়ে রাখতে ও পরমাণু অস্ত্রের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে তাঁদের কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে৷ ৮ বছরেরে ওবামা প্রশাসনে, পরমাণু অস্ত্র বানানোর সামগ্রীর প্রসার কমিয়ে তোলাই তাঁদের মূল লক্ষ্য ছিল, বলেও জানান মার্কিন উপ-রাষ্ট্রপতি৷ বর্তমান পরিস্থিতিতে জঙ্গি সংগঠনগুলোর হাতে পরমাণু অস্ত্র চলে আসার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি৷
বেজিংকে রুখতে গেলেই যুদ্ধ বাধবে, আমেরিকাকে সতর্ক করল চিন
পাকিস্তানের সামরিক গতিবিধি ও হাক্কানি নেটওয়ার্ক, তালিবানের মত জঙ্গি গোষ্ঠীদের মদত দেওয়ায় বিরক্ত আমেরিকা৷ ভারতের বিরুদ্ধে বেশ কয়েকবার পরমাণু অস্ত্র ব্যাবহারের হুমকিও দিয়েছে পাকিস্তান৷ ইরান ও উত্তর কোরিয়ার পরমাণু বোমা বানানোর উদ্যোগের পেছনেও পাকিস্তানের হাত রয়েছে বলে মনে করে আমেরিকা৷
পাকিস্তানকে জল না দিলে রক্ত বন্যা বইবে, মোদিকে হুমকি হাফিজের
সর্বশেষ খবর
-
‘যেমন আছো তেমনই থেকো’, ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র লুক পোস্ট করে রুক্মিণীর জন্মদিনে প্রেমমাখা বার্তা দেবের
-
তোলাবাজি, শ্লীলতাহানির চেষ্টা, মারধর! এবার গ্রেপ্তার ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
-
ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত্যু হাজার ছুঁই ছুঁই! উদ্ধারকাজের গতি নিয়ে সরকারের উপরে রুষ্ট আমজনতা
-
বিশ্বকাপ যেন প্রহসন, উৎসব ভুলে স্টেডিয়ামে ছেলে-মেয়ের শব খুঁজছে মায়েদের ‘সার্চ পার্টি’
-
‘২ বছরে একটা করে বাংলা ছবি করতেই হবে’, বিধায়ক রূপাকে পরামর্শ অনুপম খেরের