সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবতরণের সময় দাউদাউ করে জ্বলে উঠল বিমানের ইঞ্জিন৷ সোমবার সকালে ঘটনাটি ঘটে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে৷ সিঙ্গাপুর এয়ারলাইন সূত্রের খবর, সোমবার মিলানের উদ্দেশে রওনা দিয়েছিল বোয়িং ৭৭৭-৩০০ ইআর বিমানটি৷ মাঝপথে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় বিমানটিকে ফিরিয়ে আনা হয় চাঙ্গি বিমানবন্দরে৷ বিমানটি বন্দরের মাটি ছোঁয়া মাত্রই আগুন ধরে যায় ইঞ্জিনে৷
সব মিলিয়ে মোট ২২২ জন যাত্রী এবং ১৯ জন বিমানকর্মী ছিলেন বিমানে৷ তবে, আগুনে কারও কোনও ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে৷ প্রত্যেককে সিঁড়ি দিয়ে নামিয়ে সুরক্ষিতভাবেই টার্মিনাল বিল্ডিংয়ে নিয়ে যাওয়া হয়৷ বিমানের মধ্যে থাকা এক যাত্রীর ক্যামেরায় ধরা পড়েছে আগুনের সেই ভয়াবহ ভিডিও৷
কেন, কীভাবে এই আগুন লাগল তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন কর্তৃপক্ষ৷
সর্বশেষ খবর
-
ন’মাস ধরে যৌন নিগ্রহের শিকার! নাবালিকার সন্তান প্রসবের পর কু-কীর্তি ফাঁস, এন্টালিতে গ্রেপ্তার যুবক
-
দার্জিলিঙে রোপওয়ে করবে আদানিরা! শুভেন্দু সরকারের উদ্যোগে বঙ্গ পর্যটনে নতুন দিগন্ত
-
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, অপসারণের দাবিতে এবার সংসদের দু’কক্ষেই ইমপিচমেন্ট প্রস্তাব!
-
দুধের তৈরি না হলে বলা যাবে না ‘পনির’, ভেজালের রমরমা রুখতে কড়া নিয়মের পথে কেন্দ্র
-
পুজোয় বাঙালির পাতে পড়বে না পদ্মার ইলিশ! রুপোলি শস্য রপ্তানিতে মেলেনি ছাড়পত্র