Iran

আজই ইরানে সবচেয়ে বড় হামলা! মার্কিন প্রতিরক্ষা সচিবের হুঁশিয়ারি ঘিরে চাঞ্চল্য

২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাত থামার কোনও লক্ষণ এখনও মেলেনি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১০, ২০২৬, ১৯:০৪

options
link
আজই ইরানে সবচেয়ে বড় হামলা! মার্কিন প্রতিরক্ষা সচিবের হুঁশিয়ারি ঘিরে চাঞ্চল্য

দেখতে দেখতে দশ দিন হয়ে গিয়েছে মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলার। এখনও লড়াই থামার নাম নেই। এই পরিস্থিতিতে মঙ্গলবার তেহরানকে কড়া হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। জানালেন, মঙ্গলবারই ইরানে সবচেয়ে হামলা করতে চলেছে আমেরিকা।

Advertisement

তাঁকে বলতে শোনা গিয়েছে, ”আজ, আরও একবার, ইরানের অভ্যন্তরে আমাদের সবচয়ে বড় হামলা হতে চলেছে। সবচেয়ে বেশি যোদ্ধা, সবচেয়ে বেশি বোমারু, সবচেয়ে বেশি আঘাত। গোয়েন্দা বিভাগ আরও নিখুঁত এবং আগের চেয়েও ভালো।” তিনি আরও বলেন যে, ইরানকে রুখতে আমেরিকা সফল হয়েছে। কারণ, গত ২৪ ঘন্টায় ইরান সবচেয়ে কম সংখ্যক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

Advertisement

মঙ্গলবার তেহরানকে কড়া হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। জানালেন, মঙ্গলবারই ইরানে সবচেয়ে হামলা করতে চলেছে আমেরিকা।

এদিকে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরান যুদ্ধ শেষ হয়েছে। জানান, আমেরিকা এবং ইজরায়েলের যৌথ অভিযান সাফল্য পেয়েছে। যুদ্ধের অনেকটাই জিতে ফেলেছে দুই দেশ। কিন্তু এই ঘোষণার ঘণ্টাখানেক পরেই আরেকটি অনুষ্ঠানে গিয়ে ট্রাম্প বলেন, আমেরিকা এখনও যুদ্ধ জেতেনি। মার্কিন প্রেসিডেন্টের ‘দ্বিচারিতা’ নিয়ে চলছে চর্চা। তবে ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাত থামার কোনও লক্ষণ এখনও মেলেনি। এর মধ্যেই আরও বড় হামলার হুঁশিয়ারি দিল মার্কিন সেনা।

Advertisement

প্রসঙ্গত, ধুন্ধুমার যুদ্ধে জেরবার মধ্যপ্রাচ্য। প্রাথমিক ভাবে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলি লক্ষ্য করে হামলা চালাচ্ছিল ইরান। কিন্তু বর্তমানে গোটা মধ্যপ্রাচ্যজুড়ে বেপরোয়া আক্রমণ শুরু করেছে তেহরান। অন্যদিকে, ইরানে লাগাতার হামলা চালাচ্ছে ইজরায়েল ও আমেরিকাও। দেশটির নিরাপত্তা সংক্রান্ত দপ্তর এবং একটি মিশাইল লঞ্চার গুঁড়িয়ে দিয়েছে ইজরায়েল। যুদ্ধে শুধু ইরানেই এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে এক হাজারের বেশি মানুষের। এর মধ্যেই আমেরিকার হুঁশিয়ারি ঘিরে শুরু হয়েছে জল্পনা। যুদ্ধসংকটের প্রভাব পড়ছে গোটা বিশ্বের অর্থনীতিতে। আর কত দিন চলবে ইরান যুদ্ধ? ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন বলে দাবি করেছেন ট্রাম্প।

ধুন্ধুমার যুদ্ধে জেরবার মধ্যপ্রাচ্য। প্রাথমিক ভাবে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলি লক্ষ্য করে হামলা চালাচ্ছিল ইরান। কিন্তু বর্তমানে গোটা মধ্যপ্রাচ্যজুড়ে বেপরোয়া আক্রমণ শুরু করেছে তেহরান। অন্যদিকে, ইরানে লাগাতার হামলা চালাচ্ছে ইজরায়েল ও আমেরিকাও।

প্রসঙ্গত, ধুন্ধুমার যুদ্ধে জেরবার মধ্যপ্রাচ্য। আর কত দিন চলবে ইরান যুদ্ধ? ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন বলে দাবি করেছেন ট্রাম্প।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.