Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২১ জুলাই ২০২৬
PM Modi

‘মোদির একটা ফোনেই থেমে যেতে পারে যুদ্ধ’, মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে দাবি আরবের রাষ্ট্রদূতের

ধুন্ধুমার যুদ্ধে জেরবার মধ্যপ্রাচ্য।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১০, ২০২৬, ১৭:০৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১০, ২০২৬, ১৭:০৪

options
link
‘মোদির একটা ফোনেই থেমে যেতে পারে যুদ্ধ’, মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে দাবি আরবের রাষ্ট্রদূতের zoom
মধ্যপ্রাচ্যের দেশগুলির আস্থা কমেছে আমেরিকার প্রতি।
Advertisement

কবে থামবে মধ্যপ্রাচ্যের লড়াই, তা নিয়ে ধোঁয়াশা ক্রমেই ঘন হচ্ছে। খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একবার বলছেন, যুদ্ধ থেমে গিয়েছে। পরক্ষণেই আবার অন্যত্র দাবি করছেন, এখনও চলচে সংঘাত। অন্যদিকে ইরান বলছে, আমেরিকা নয়, যুদ্ধ শেষ করবে তারাই। কিন্তু ভারতে নিযুক্ত সংযুক্ত আরব আমিরশাহির রাষ্ট্রদূত হুসেন হাসান মির্জার দাবি, আমেরিকা বা ইরান নয়, এই লড়াই একটি ফোনেই থামিয়ে দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর মতে, ইরান ও ইজরায়েলের রাষ্ট্রপ্রধানদের কাছে মোদি (PM Narendra Modi) ফোন করলেই সংঘাতে যবনিকা নামতে পারে।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় মির্জা জানিয়েছেন, ”ইরান ও ইজরায়েলের রাষ্ট্রশক্তির কাছে মোদির একটি ফোন সব সমস্যার সমাধান করে দিতে পারে। একটাই ফোন।” কিন্তু কীভাবে এতটা নিশ্চিত হচ্ছেন তিনি? এই প্রশ্নের জবাবে মির্জা বলছেন, তাঁর এই আত্মবিশ্বাস জন্মেছে পশ্চিম এশিয়ার দেশগুলির নেতাদের মধ্যে মোদির প্রভাবের দিকটি লক্ষ করে। পাশাপাশি তাঁর দাবি, আরব আমিরশাহির এই যুদ্ধে জড়িয়ে পড়ার কোনও অভিপ্রায় নেই। তাঁর কথায়, ”ওরা আমাদের মাটিতে একে অপরের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছে। এটা একেবারেই মানা যায় না।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ভারতে নিযুক্ত সংযুক্ত আরব আমিরশাহির রাষ্ট্রদূত হুসেন হাসান মির্জার দাবি, আমেরিকা বা ইরান নয়, এই লড়াই একটি ফোনেই থামিয়ে দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর মতে, ইরান ও ইজরায়েলের রাষ্ট্রপ্রধানদের কাছে মোদি ফোন করলেই সংঘাতে যবনিকা নামতে পারে।

প্রসঙ্গত, ধুন্ধুমার যুদ্ধে জেরবার মধ্যপ্রাচ্য। প্রাথমিক ভাবে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলি লক্ষ্য করে হামলা চালাচ্ছিল ইরান। কিন্তু বর্তমানে গোটা মধ্যপ্রাচ্যজুড়ে বেপরোয়া আক্রমণ শুরু করেছে তেহরান। ইরাকের পাশাপাশি প্রতিবেশী কুয়েত, সৌদি আরব, আরব আমিরশাহী, বাহরিন, ওমান, জর্ডনে নির্বিচারে হামলা চালাচ্ছে ইরান। বিশেষজ্ঞদের বক্তব্য, ক্রমশ বন্ধু রাষ্ট্রগুলিকেও শত্রুতে পরিণত করছে তেহরান। ইতিমধ্যে সৌদি আরব পালটা হামলার হুঁশিয়ারি দিয়েছে।

অন্যদিকে, ইরানে লাগাতার হামলা চালাচ্ছে ইজরায়েল ও আমেরিকাও। দেশটির নিরাপত্তা সংক্রান্ত দপ্তর এবং একটি মিশাইল লঞ্চার গুঁড়িয়ে দিয়েছে ইজরায়েল। যুদ্ধে শুধু ইরানেই এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে এক হাজারের বেশি মানুষের। তথ্য বলছে, গত পাঁচদিন ইরান ৫০০ ব্যালিস্টিক মিসাইল এবং ২০০০ ড্রোন হামলা চালিয়েছে। অন্যদিকে, ইরানে ২০০০-এর বেশি নিশানায় হামলা চালিয়েছে আমেরিকা ও ইজরায়েল।

ধুন্ধুমার যুদ্ধে জেরবার মধ্যপ্রাচ্য। প্রাথমিক ভাবে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলি লক্ষ্য করে হামলা চালাচ্ছিল ইরান। কিন্তু বর্তমানে গোটা মধ্যপ্রাচ্যজুড়ে বেপরোয়া আক্রমণ শুরু করেছে তেহরান।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.