Donald Trump

‘ট্রাম্প কি মানসিক ভারসাম্যহীন?’ প্রশ্নের জবাবে মার্কিন প্রতিরক্ষা সচিবের জবাব ঘিরে শোরগোল

মসনদে দ্বিতীয় বার বসার পর থেকেই ট্রাম্পের নানা 'কীর্তিকলাপ' ঘিরে চর্চা হয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১, ২০২৬, ১৫:৩১

options
link
‘ট্রাম্প কি মানসিক ভারসাম্যহীন?’ প্রশ্নের জবাবে মার্কিন প্রতিরক্ষা সচিবের জবাব ঘিরে শোরগোল
ভাইরাল হয়ে গিয়েছে ক্লিপটি।

তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মানসিক ভারসাম্যহীন কিনা। এমন প্রশ্নে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ যা বললেন সেই উত্তর ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। আসলে ট্রাম্পের খামখেয়ালি মেজাজের সাক্ষী গোটা দেশ। কখনও তিনি হুমকি দেন, একটা গোটা সভ্যতাকে নিশ্চিহ্ন করে দেওয়ার। কখনও আবার হরমুজ প্রণালীর নাম বদলে করে দেন ‘ট্রাম্প প্রণালী’। এহেন পদাধিকারীর অধীনস্থ এক কর্মী হিসেবে এমন প্রশ্নের জবাব দেওয়া নিশ্চিত ভাবেই চ্যালেঞ্জের। এবং তা দারুণ ভাবে সামলেছেন হেগসেথ, মনে করছে ওয়াকিবহাল মহল।

Advertisement

ভাইরাল হয়ে যাওয়া একটি ক্লিপে দেখা যাচ্ছে ডেমোক্র্যাট সারা জ্যাকবস প্রশ্ন করছেন, ”কমান্ডার ইন চিফ হওয়ার মতো মানসিক স্থিরতা কি আছে ডোনাল্ড ট্রাম্পের?” এমন প্রশ্নে চমকে ওঠেন হেগসেথ। খানিক বিরক্তিও খেলা করে তাঁর মুখে। ক্ষুব্ধ স্বরে তিনি বলেন, ”জো বাইডেন প্রেসিডেন্ট নন। ট্রাম্পই গত দেড় বছর ধরে প্রেসিডেন্ট রয়েছেন। সর্বাধিনায়কের প্রতি আপনি যে মাত্রার অবমাননা করছেন, আমি সেই পর্যায়ে নামবই না। ট্রাম্প একজন অসাধারণ সর্বাধিনায়ক, যিনি আমাদের সেনাকেই সবার আগে স্থান দেন।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মসনদে দ্বিতীয় বার বসার পর থেকেই ট্রাম্পের (Donald Trump) নানা ‘কীর্তিকলাপ’ ঘিরে চর্চা হতে থেকেছে। তিনি কখনও ভারত-পাকিস্তানের যুদ্ধ থামানোর দাবি করেছেন। নয়াদিল্লি এমন দাবি উড়িয়ে দিলেও তিনি লাগাতার একই কথা বলে গিয়েছে। কখনও ‘শুল্কবোমা’ মেরেছেন অবিশ্বাস্য হারে। আবার নোবেলের ‘বায়না’ করেছেন। এমন বহু। সম্প্রতি ফ্লোরিডায় নিজের ২২ ফুটের স্বর্ণমূর্তি বসিয়েছেন। সূত্রের খবর, মূর্তিটি নির্মাণে খরচ হয়েছে ভারতীয় মুদ্রায় প্রায় ৩ কোটি টাকারও বেশি। বিষয়টি নিয়ে ট্রাম্পকে ইতিমধ্যেই কটাক্ষ করতে শুরু করেছেন নেটিজেনরা। কেউ কেউ সরাসরি লিখে দিয়েছেন, ‘কী পাগলামি! এখন শুধু নিজেকে স্বৈরশাসক ঘোষণা করাই বাকি।’ আমেরিকায় বারবার তাঁর বিরুদ্ধে ক্ষোভ দেখাতে পথে নেমেছেন বহু মানুষ। কিন্তু ট্রাম্প থেকে গিয়েছেন একই রকম। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে তাঁর মানসিক ভারসাম্য নিয়ে। এবার যে প্রশ্নে মেজাজ হারালেন মার্কিন প্রতিরক্ষা সচিব।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.