সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে ভালবাসলে সব বাধা টপকানো যায়৷ প্রেমে পড়লে কোনও অসম্ভবই আর অসম্ভব থাকে না৷ তা সে প্রিয় মানুষটির মুখে হাসি দেখার জন্য যাই করতে হোক না কেন৷ আর ভালবাসার পাত্রের থেকে সারপ্রাইজ পেতে কোন মানুষটির না ভাল লাগে! নিজের গার্লফ্রেন্ডকে এক্কেবারে অন্যরকমভাবে বিয়ের প্রস্তাব দিলেন এক চিত্রগ্রাহক৷ আর বয়ফ্রেন্ডের এমন ‘ভয়ঙ্কর সুন্দর’ সারপ্রাইজে আর না বলতে পারলেন না বান্ধবী৷
ব্যাংককের চিত্রগ্রাহক কেও উই লুং কীভাবে প্রেম নিবেদন করলেন? চিনে অবস্থিত বিশ্বের উচ্চতম ব্রিজটিতে উঠে পড়লেন লুং৷ সেই ভয়ঙ্কর ব্রিজ থেকে নিচে তাকালে মনে হবে আপনি হয়তো বিমানে
প্রেম নিবেদনে জীবনের ঝুঁকি নিয়ে তাক লাগালেন চিত্রগ্রাহকরয়েছেন৷ জীবনের ঝুঁকি নিয়ে একটি পোস্টার হাতে সেই ব্রিজে দাঁড়িয়ে পড়লেন৷ যাতে লেখা, ‘বিয়ে করবে আমাকে?’ ছবিটি ড্রোন ক্যামেরায় তোলা হয়েছিল৷ পরে ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন লুং৷

লুং জানান, “গার্লফ্রেন্ড বলেছিল ডিসনি ওয়ার্ল্ডের সামনে দাঁড়িয়ে প্রেম নিবেদন করাটা বড্ড সেকেলে হয়ে গিয়েছে৷ তাই অন্যকিছু আবদার ছিল প্রেমিকার৷ তাঁকে খুশি করার জন্যই এত পরিশ্রম৷” এর পরেও কি প্রস্তাব খারিজ করা যায়? নাহ, লুংয়ের সঙ্গে বিয়ের সম্মতি জানিয়েছেন তিনি৷ তবে বাকি প্রেমিকদের কাছে চিত্রগ্রাহকের অনুরোধ, পর্যাপ্ত সুরক্ষা না নিয়ে এমন ভয়ঙ্কর কাণ্ড ঘটাতে যাবেন না৷
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা