Hindu Mandir

মরুরাজ্যে মন্ত্রোচ্চারণ, আবু ধাবিতে প্রথম হিন্দু মন্দির উদ্বোধন মোদির

বুধবার সংযুক্ত আরব আমিরশাহীতে প্রথম হিন্দু মন্দির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২৭ একর জমিতে অবস্থিত মন্দিরটি নির্মাণে খরচ পড়েছে ৭০০ কোটি টাকা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০২৪, ১৯:৪৫

options
link
মরুরাজ্যে মন্ত্রোচ্চারণ, আবু ধাবিতে প্রথম হিন্দু মন্দির উদ্বোধন মোদির
আবু ধাবির মন্দিরে মোদি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার সংযুক্ত আরব আমিরশাহীতে (UAE) প্রথম হিন্দু মন্দির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। ২৭ একর জমিতে অবস্থিত মন্দিরটি নির্মাণে খরচ পড়েছে ৭০০ কোটি টাকা।

Advertisement

এদিন মন্দির উদ্বোধনের সময় মোদিকে বলতে শোনা যায়, ”আমার কাছে বিএপিএস মন্দির ভারতের প্রতি আপনাদের ভালোবাসার প্রতিফলন এবং সংযুক্ত আরব আমিরশাহীর উজ্জ্বল ভবিষ্যতের প্রতি আপনাদের দূরদৃষ্টি। আপনাদের সমর্থন ছাড়া এটা হওয়াই সম্ভব ছিল না। আমাদের প্রথম বৈঠকের দিনই আমি একটা সাধারণ অনুরোধ করেছিলাম যদি এই বিষয়ে কিছু করা যায়। এবং আপনারা তাতেই এমন সিদ্ধান্ত নেন। আমাকে বলা হয়েছিল যেখানেই আপনার আঙুল রাখবেন সেটাই আপনার হবে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: আচমকা কলকাতায় প্রিয়াঙ্কা গান্ধী, কারণ ঘিরে জল্পনা]

[আরও পড়ুন: উচ্চমাধ্যমিকেও ইউনিক সিরিয়াল নম্বর, প্রশ্ন ফাঁস রুখতে কড়া সংসদ]

প্রসঙ্গত, ২০১৯ সালের এপ্রিল মাসে ভিত্তিপ্রস্তর স্থাপন হয় এই মন্দিরের। ওই বছরের ডিসেম্বর মাসেই শুরু হয় মন্দিরের নির্মাণ কাজ। গত বছর ডিসেম্বর মাসে অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থার (BPS) মন্দির উদ্বোধনের আমন্ত্রণ জানানো হয় মোদিকে। যা গ্রহণ করেন ভারতের প্রধানমন্ত্রী।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন