সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চারদিনের আমেরিকা সফর শেষে মিশরের উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এটাই তাঁর প্রথম মিশর সফর। সেখানে একাদশ শতকের আল হাকিম মসজিদ পরিদর্শন করবেন তিনি। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতেহ আল-সিসির আমন্ত্রণে দু’দিনের এই সফর নমোর।
তাৎপর্যপূর্ণ ভাবে, গুজরাটের দাউদি বোহরা সম্প্রদায়ের দানের টাকায় কায়রোর আল হাকিম মসজিদটির সংস্কার হয়েছে। বলে রাখা ভাল, ইসলাম ধর্মাবলম্বী এই সম্প্রদায়ের প্রভাব ও প্রতিপত্তি গুজরাটে যথেষ্ট। ফলে অনেকেই মনে করছেন, মূলত বণিক দাউদি বোহরাদের সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতেই এই পদক্ষেপ। আজ শনিবার (২৪ জুন) থেকে শুরু হতে চলা সফরে হিলিওপলিস যুদ্ধের সমাধিস্থলে যাবেন প্রধানমন্ত্রী মোদি। সেখানে প্রথম বিশ্বযুদ্ধের পর সমাহিত ভারতীয় সৈনিকদের উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি।
[আরও পড়ুন: ভারতের জাতীয় সংগীত গেয়ে মোদির পা ছুঁয়ে প্রণাম মার্কিন গায়িকার, ভিডিওয় মুগ্ধ নেটদুনিয়া]
উল্লেখ্য, ১৯৯৭ সালের পর এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী মিশর যাচ্ছেন। আল-সিসির সঙ্গে সাক্ষাতের আগে সেখানকার শীর্ষ মন্ত্রী তথা আমলাদের সঙ্গে আলোচনায় বসবেন প্রধানমন্ত্রী। বৈঠকে দু’দেশের সম্পর্ক কীভাবে মজবুত করা যায় সেই নিয়ে আলোচনা করবেন। উল্লেখ্য, মিশরে বহু ভারতীয়র বাস রয়েছে।
প্রধানমন্ত্রী মোদির এই সফরে দুই দেশের মধ্যে একাধিক চুক্তি সাক্ষরিত হতে পারে। নমোর এই ঝটিকা সফরে ছ’মাসের মধ্যে আল-সিসিও ভারতে আসতে পারেন। এই বিষয়ে বিদেশ সচিব বিনয় মোহন কোয়াতরা বলেন, প্রধানমন্ত্রীর এই সফর শুধু যে দু’দেশের মধ্যে সম্পর্ক দৃঢ় করবে তা নয়, বাণিজ্যিক ও আর্থিক ক্ষেত্রেও উন্নতি ঘটাবে।
[আরও পড়ুন: গুজরাটে হবে ফিনটেক অপারেশন সেন্টার, মোদির সঙ্গে সাক্ষাতের পর বড় ঘোষণা পিচাইয়ের]
সর্বশেষ খবর
-
‘ককরোচে’র ভয়! ক্ষমা চাইলেন বিক্ষোভকারী পড়ুয়াদের শাস্তির নিদান দেওয়া বার কাউন্সিলের প্রধান
-
এলাচের নামে ‘নিষিদ্ধ’ পান মশলার বিজ্ঞাপন! আইনি নোটিস শাহরুখ-অজয়-টাইগারকে
-
বিমানবন্দরে চেকিংয়ের সময় যাত্রীর বন্দুক থেকে গুলি! আহত শিশু-সহ চার, চাঞ্চল্য বারাণসীতে
-
হাসিনাকে ঢাকার হাতে প্রত্যর্পণ? সিদ্ধান্ত নেবে ভারতের আদালতই, দু’দেশের আলোচনা তুঙ্গে
-
নদিয়ায় কংগ্রেস কর্মী ও ছেলে খুনে গ্রেপ্তার তৃণমূল নেতার স্ত্রী! রাজ্যে কালা দিবসের ডাক শুভঙ্করদের