PM Modi

ভারত-ইন্দোনেশিয়া সম্পর্কের সূত্র রামায়ণ-মহাভারতের ঐতিহ্যে, জাকার্তার সংসদে বক্তৃতা মোদির

উভয় দেশের অংশীদারিত্বে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার বিষয়ে জোর দেন মোদি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৭, ২০২৬, ২১:২১

options
link
ভারত-ইন্দোনেশিয়া সম্পর্কের সূত্র রামায়ণ-মহাভারতের ঐতিহ্যে, জাকার্তার সংসদে বক্তৃতা মোদির
ইন্দোনেশিয়ার পার্লামেন্টে প্রথম ভারতীয় হিসেবে বক্তৃতা দিলেন মোদি।

মুসলিম প্রধান দেশটির সরকারি বিমান সংস্থার নাম ‘গড়ুর’। সামরিক বাহিনীর প্রতীকে রয়েছে হনুমানের উপস্থিতি। রাজধানী জাকার্তার রয়েছে শ্রীকৃষ্ণ ও অর্জুনের রথের বিশাল ভাস্কর্য। এহেন ইন্দোনেশিয়ায় গিয়ে ভারতের সঙ্গে তাদের সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে ইন্দোনেশিয়ার সংসদে ভাষণ দেন তিনি। উভয় দেশের অংশীদারিত্বে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার বিষয়ে জোর দেন মোদি।

Advertisement

ইন্দোনেশিয়ার সংসদে নিজের ভাষণে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের আধিপত্যবাদের বিরুদ্ধে সওয়াল করেন মোদি। তিনি বলেন, “ভারত উন্নয়নের পথ অনুসরণ করে, কখনই আধিপত্যবাদের নয়।” প্রধানমন্ত্রীর বক্তৃতায় ভারত-ইন্দোনেশিয়ার সাংস্কৃতিক মেলবন্ধন নিবিড় করার লক্ষ্যে ‘গঙ্গা-মাকাম (ইন্দোনেশিয়ার সাংস্কৃতিক ঐতিহ্যবাহী নদী) ভিশন’-এর কথা উঠে এসেছে। পাশাপাশি সন্ত্রাসবাদ, সাইবার অপরাধের মতো বিষয়গুলি রুখতে যৌথ পদক্ষেপের কথা বলেন মোদি। তিনি দাবি করেন, আজ থেকে ভারত-ইন্দোনেশিয়ার অংশীদারিত্বে একটি স্বর্ণালি অধ্যায়ের সূচনা হল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রসঙ্গত, ইতিহাস ও ঐতিহ্যের দিক থেকে ভারতের সঙ্গে ইন্দোনেশিয়ার সম্পর্ক নিবিড়। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির শিল্প, সাহিত্য এবং জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অঙ্গ রামায়ণ ও মহাভারত। এদিন সেই আবেগ উসকে দিয়ে ইন্দোনেশিয়া সংসদে বক্তৃতা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উল্লেখ্য, মঙ্গলবার প্রতিরক্ষা, বিরল খনিজ, প্রযুক্তি, খাদ্য নিরাপত্তা, ওষুধ এবং সামুদ্রিক নিরাপত্তা-সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে দু’পক্ষ প্রায় এক ডজন চুক্তি স্বাক্ষর করেছে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.