PM Narendra Modi murder threat

মেলবোর্ন সফরে মোদিকে খুনের ছক! তদন্তে নামল অস্ট্রেলিয়ার পুলিশ

অস্ট্রেলিয়া সফরের আগেই সোশাল মিডিয়ার একটি কমেন্ট ঘিরে তোলপাড়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৪, ২০২৬, ২০:৪৪

options
link
মেলবোর্ন সফরে মোদিকে খুনের ছক! তদন্তে নামল অস্ট্রেলিয়ার পুলিশ
বাংলার ট্রলারডুবিতে ৯ মৎস্যজীবীর মৃত্যুতে শোকপ্রকাশ মোদির। ফাইল চিত্র

ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রাণনাশের হুমকি! অস্ট্রেলিয়া সফরের আগেই সোশাল মিডিয়ার একটি কমেন্ট ঘিরে তোলপাড়। এই ঘটনার খবর পেতেই তৎপর অস্ট্রেলিয়া প্রশাসন। তদন্ত নেমেছে পুলিশ। জোরদার করা হচ্ছে নিরাপত্তা বলয়।

Advertisement

কমেন্টে লেখা ছিল, “অনুষ্ঠান চলাকালীন স্টেডিয়ামের ছাদ যেন বন্ধ থাকে, না হলে অস্ট্রেলিয়াতেই তাঁর মৃত্যু হবে।”

অস্ট্রেলিয়ার একটি সংবাদমাধ্যমর রিপোর্ট অনুযায়ী, আগামী ৯ জুলাই মেলবোর্নে মার্ভেল স্টেডিয়ামে হতে চলেছে ‘মেলবোর্ন মিট মোদি’ নামে একটি অনুষ্ঠান। সেই প্রোগ্রামের প্রচারমূলক একটি পোস্ট করা হয় সমাজমাধ্যমে। সেই পোস্টের কমেন্ট সেকশনেই হুমকি আসে বলে দাবি করা হয়। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, আবু মুফাসা নামে একটি অ্যাকাউন্ট থেকে মোদিকে প্রাণনাশের হুমকি দিয়ে কমেন্ট করা হয়। কমেন্টে লেখা ছিল, “অনুষ্ঠান চলাকালীন স্টেডিয়ামের ছাদ যেন বন্ধ থাকে, না হলে অস্ট্রেলিয়াতেই তাঁর মৃত্যু হবে।”

Advertisement

অস্ট্রেলিয়ার সংবাদ সংস্থা সূত্রের খবর, সমাজমাধ্যমে মন্তব্য প্রকাশের পরেই বিষয়টি অস্ট্রেলীয় ফেডারেল পুলিশের কাছে পাঠানো হয়েছে। সূত্রের খবর, সংশ্লিষ্ট কমেন্টটি চিহ্নিত করে তদন্তকারীরা ওই ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত আইপি ঠিকানা শনাক্ত করেছেন এবং তা খতিয়ে দেখা হচ্ছে। অস্ট্রেলিয়া প্রশাসন জানিয়েছে, সাধারণত যে কোনও ভিভিআইপি-র ক্ষেত্রেই আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকে প্রশাসনের বিশেষ নিরাপত্তা সুরক্ষা ইউনিট। ভারতের প্রধানমন্ত্রীর সফর ঘিরে অস্ট্রেলিয়ায় আঁটোসাঁটো করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.