PM Narendra Modi in New Zealand

বাণিজ্য, ক্রিকেট থেকে সন্ত্রাসবাদ, নিউজিল্যান্ডে ‘নতুন ভারত’ অঙ্কন প্রধানমন্ত্রীর, দিলেন ‘মোদি গ্যারান্টি’ও

দীর্ঘ চার দশক পর কোনও ভারতীয় প্রধানমন্ত্রী নিউজিল্যান্ডে গিয়েছেন। শনিবার মোদি বলেন, "ভারত-নিউজিল্যান্ডের সম্পর্ক গড়ে উঠেছে বন্ধুত্ব, অভিন্ন মূল্যবোধ এবং একটি শক্তিশালী ভবিষ্যতের লক্ষ্যে পারস্পরিক অঙ্গীকারের উপর ভিত্তি করে।"

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১১, ২০২৬, ১৫:৫৬

options
link
বাণিজ্য, ক্রিকেট থেকে সন্ত্রাসবাদ, নিউজিল্যান্ডে ‘নতুন ভারত’ অঙ্কন প্রধানমন্ত্রীর, দিলেন ‘মোদি গ্যারান্টি’ও
নিউজিল্যান্ডের ঐতিহ্যবাহী মাওরি নাচে মোদিকে স্বাগত। ছবি: সংগৃহীত।

ত্রিদেশীয় সফরের শেষ পর্যায়ে শুক্রবার নিউজিল্যান্ডে পা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান সে দেশের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন। শনিবার রাজধানী অকল্যান্ডে নিউজিল্যান্ডে বসবাসকারী ভারতীয়দের উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী। বাণিজ্য, ক্রিকেট থেকে সন্ত্রাসবাদ – তাঁর ভাষণে উঠে আসে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। একইসঙ্গে নিউজিল্যান্ডে দাঁড়িয়েও এবার ‘মোদি গ্যারান্টি’র কথা বললেন তিনি।

Advertisement

দীর্ঘ চার দশক পর কোনও ভারতীয় প্রধানমন্ত্রী নিউজিল্যান্ডে গিয়েছেন। শনিবার মোদি বলেন, “ভারত-নিউজিল্যান্ডের সম্পর্ক গড়ে উঠেছে বন্ধুত্ব, অভিন্ন মূল্যবোধ এবং একটি শক্তিশালী ভবিষ্যতের লক্ষ্যে পারস্পরিক অঙ্গীকারের উপর ভিত্তি করে।” নিউজিল্যান্ডের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রসঙ্গ টেনে তিনি ‘ওয়াকা’ শব্দটির তাৎপর্য তুলে ধরেন। তাঁর মন্তব্য, “বছরের পর বছর ধরে এই শব্দটি মানুষকে একত্রিত করার প্রতীক হিসাবে বিবেচিত হয়ে আসছে।” মোদি বলেন, “ওয়াকা কেবল একটি নৌকা নয়, এটি একটি যৌথ যাত্রার প্রতীক। ভারত ও নিউজিল্যান্ডের ওয়াকা এখন যৌথভাবে নতুন এক যাত্রায় শামিল হতে প্রস্তুত, যা দুই দেশের ক্রমবর্ধমান অংশীদারিত্বেরই প্রতিফলন।” সম্প্রতি নিউজিল্যান্ডের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষর করেছে ভারত। শনিবার দুই দেশ পারস্পরিক সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত করেছে। পাশাপাশি, ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করে ৩৫ হাজার কোটি টাকায় নিয়ে যাওয়ারও লক্ষ্যমাত্রা স্থির করেছে দুই দেশ। একইসঙ্গে গোটা বিশ্বে সন্ত্রাসবাদ নির্মূল করাও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, দু’দেশের ক্রীড়া সম্পর্ক এবং ক্রিকেটের উন্নতির কথাও তিনি বলেছেন।

Advertisement

অকল্যান্ডে ভরা মঞ্চে দাঁড়িয়ে এদিন ‘নতুন ভারত’ অঙ্কন করলেন মোদি। বলেন, “বৈশ্বিক নানা চ্যালেঞ্জের মধ্যেও ভারতের অগ্রগতি অভূতপূর্ব। ভারত আজ বিশ্বের দ্রুততম বর্ধনশীল বড় অর্থনীতিগুলির অন্যতম। ভারত বিশ্বের বৃহত্তম টিকা উৎপাদনকারী দেশ। মোবাইল ডেটা ব্যবহারের ক্ষেত্রেও ভারত বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলির মধ্যে অন্যতম। বর্তমানে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন উৎপাদনকারী এবং দ্বিতীয় বৃহত্তম গম উৎপাদনকারী দেশ।” তিনি তিনি উল্লেখ করেন “এই অর্জনগুলি ভারতের ক্রমবর্ধমান অর্থনৈতিক শক্তি, উৎপাদন সক্ষমতা, প্রযুক্তিগত অগ্রগতি এবং বিশ্বমঞ্চে ক্রমবর্ধমান প্রভাবেরই প্রতিফলন।”

Advertisement

অন্যদিকে, নিউজিল্যান্ডে দাঁড়িয়েও এদিন প্রধানমন্ত্রীর মুখে শোনা গেল ‘মোদি গ্যারান্টি’। তিনি বলেন, “কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর নিউজিল্যান্ডে আসতে ৪০ বছর সময় লেগে গেল। কিন্তু এখন আর আপনাদের এত দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। এবার আর ৪০ বছর সময় লাগবে না। এটা মোদির গ্যারান্টি। আর মোদির গ্যারান্টির অর্থ হল গ্যারান্টির পূরণের  গ্যারান্টি।” 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.