সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন পরেই প্রকাশিত হবে রাজকুমার হ্যারির (Prince Harry) আত্মজীবনী ‘স্পেয়ার’। তার আগে একের পর এক ‘বোমা’ ফাটিয়ে চলেছেন তিনি। দাদা উইলিয়াম নিয়ে আত্মজীবনীতে তাঁর বিস্ফোরণ ঘটানোর কথা ফাঁস হওয়ার মধ্যেই এবার সৎ মা ক্যামিলিয়াকে তিনি ‘ভিলেন’ বলে বসলেন! যা নিয়ে বিতর্ক তুঙ্গে।
প্রিন্সেস ডায়নার মৃত্যুর পরে কুইন কনসর্ট ক্যামিলিয়াকে বিয়ে করেছিলেন রাজা চার্লস। এই বিয়েতে নাকি সায় ছিল না দুই ভাই হ্যারি ও উইলিয়ামের। তাঁরা বাবাকে নাকি বিয়ে করতে বারণও করেছিলেন। অ্যান্ডারসন কুপারকে দেওয়া এক সাক্ষাৎকারে হ্যারিকে বলতে শোনা গিয়েছে, ”উনি (ক্যামিলিয়া) একজন ভিলেন। আমাদের মনে হয়নি ব্যাপারটার (চার্লসের সঙ্গে বিয়ে) আদৌ দরকার আছে। আমাদের মনে হয়েছিল এতে মন্দ বই ভাল হবে না। তবে আমি চেয়েছিলাম যেন ক্যামিলিয়া খুশি থাকেন। কেননা খুশি থাকলে উনি হয়তো কম বিপজ্জনক হবেন।”
[আরও পড়ুন: ‘রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করবেন না’, ধর্মান্তকরণ ইস্যুতে সুপ্রিম তোপে তামিলনাড়ু সরকার]
অন্যদিকে, হ্যারির আত্মজীবনী প্রকাশের আগেই একাধিক বিতর্কিত তথ্য ফাঁস হয়েছে। জানা যায়, মেগান মার্কেলের নিন্দা করে রাজকুমার হ্যারিকে মারধর করেছিলেন তাঁর দাদা উইলিয়াম। কলার চেপে ধরে তাঁকে মাটিতে ফেলে দিয়েছিলেন দাদা উইলিয়াম, এমনটাই দাবি করেছেন হ্যারি। তবে বই প্রকাশের আগে সাক্ষাৎকারে দাদার সঙ্গে সুসম্পর্ক নিয়েও মুখ খুলেছেন ব্রিটিশ রাজকুমার।
পাশাপাশি বাবা কিং চার্লসের (King Charles) এক ‘বদ রসিকতা’র কথাও বলেছেন তিনি। হ্যারির দাবি, সেই সময় একটা গুঞ্জন ক্রমেই বাড়ছিল যে তিনি নাকি লেডি ডায়না (Lady Diana) ও মেজর হিউইটের সন্তান! এহেন গুজব রটছিল বলেই মেজাজ হারিয়েছিলেন চার্লস। রসিকতার সুরে বলেছিলেন, ”কে জানে আমি আদৌ তোমার বাবা কিনা? প্রিয় পুত্র, হয়তো তোমার বাবা ব্রডমুকে রয়েছে।” এহেন রসিকতাকে ‘বদ রসিকতা’ বলেই ব্যক্ত করেছেন তিনি।
[আরও পড়ুন: ক্রমেই বাড়ছে ফাটল, হোটেল-সহ যোশিমঠের একাধিক বাড়ি ভাঙছে উত্তরাখণ্ড সরকার]
সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের