সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তান নিয়ে টুইট করে বেশ বিপাকে গুরমেহর কৌর৷ সমালোচনার ঝড় এখনও পোহাতে হচ্ছে কার্গিল শহিদ কন্যাকে৷ কিন্তু তাঁর সৌজন্যেই সোশ্যাল মিডিয়ার নতুন ট্রেন্ড প্ল্যাকার্ড লিখন৷ তবে পাকিস্তানে এই প্ল্যাকার্ডের আঁচ খুব একটা পড়েনি৷ কারণ সেখানে সোশ্যাল মিডিয়া ব্যস্ত বিবাহযোগ্যা কন্যাদের নিয়ে৷
নতুন গ্রহের নাম রাখতে সাধারণ মানুষের কাছে আর্জি নাসার
শুরুটা হয়েছিল @oh_my_mascara নামে একটি টুইটার প্রোফাইল থেকে৷ বিয়ের বাজারে ‘রিস্তা পিপল’দের হাতে যাঁরা প্রত্যাখাত হয়েছেন তাঁদের প্রতিক্রিয়া জানানোর আর্জি জানানো হয় এই প্রোফাইল থেকে৷
Ladies, quote this with whatever physical appearance you were rejected for by rishta people. I was rejected yesterday for bad front teeth.
— Sesh♡ (@Oh_My_Mascara) February 26, 2017
‘ফিরে যাও, আমরা হেরে গিয়েছি’, বিদায়ী ভাষণ কুখ্যাত বাগদাদির
এরপরই টুইটের ঝড় বয়ে যায়৷ পাক মুলুকে বিয়ের বাজারের হাল হকিকত চলে আসে সামনে৷ যেখানে কাউকে কম উচ্চতার জন্য বাতিল করা হয়েছে, কেউ একটু স্থূল চেহারা বলে কদর পাচ্ছেন না, কাউকে আবার গায়ের রঙের জন্য খোঁটা শুনতে হয়েছে৷ আবার চাকরি করার সুবাধেও বাতিল হতে হয়েছে অনেক পাত্রীকে৷
Let’s see: short heighted, too chubby, has glasses, hijabi, doctor, age zyada hai.. https://t.co/poNAevgcGV
— 👼 (@Rabyaaaa_) February 26, 2017
Medium height,Not goori chitti,Why interested in job/studying after marriage/Not a model like look.Also,Doctor banty banty age zada ho gae😎 https://t.co/v54Bp7ihec
— Rabia (@ad_ra_na) February 26, 2017
I’ve also been rejected on the basis of my skin colour and the fact that I fail to turn myself into a pastry by using so much makeup ✌️ https://t.co/nAltAYj6vi
— عبیر نسیم (@abeerii12) February 27, 2017
@SyedaSamarZehra Jab hum apartments may rehtay thay I was rejected for living there.😂
— Sesh♡ (@Oh_My_Mascara) February 27, 2017
এরপরই প্রশ্ন তোলা হয়েছে, নিখুঁত হওয়ার যাবতীয় দায় কি শুধুমাত্র নারীর? উত্তর অবশ্য মেলেনি৷
নিজের তৈরি সন্ত্রাসের দৈত্য গ্রাস করছে পাকিস্তানকে, রাষ্ট্রসংঘে সরব ভারত
সর্বশেষ খবর
-
দমদম বিমানবন্দরের এটিসি বিল্ডিংয়ে আগুন, স্বাধীনতা দিবসের আলোকসজ্জা থেকে বড় বিপদ
-
জেন জি’র পাশে দাঁড়িয়ে বিরাট উদ্যোগ, গান্ধীজয়ন্তীতে শুরু মোদি সরকারের নতুন প্রকল্প!
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের